ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে
খেলা

পেলের অবস্থা সংকটাপন্ন

সান নিউজ ডেস্ক: ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের অবস্থা সংকটাপন্ন। কোমোথেরাপিতেও সাড়া দিচ্ছেন না তিনি। তাই তাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলে আবারও ইনজুরির হানা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন রোগীকে তখনই প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয় যখন যখন তার রোগ নিরাময় অযোগ্য কিন্তু তার চিকিৎসা করা হবে। সেই সময়ে মূলত তাকে শারীরিক ও মানসিক, আত্মিক ও সামাজিকভাবে সাপোর্ট দেয়া হয়।

এর আগে ৮২ বছর বয়সী এই কিংবদন্তিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে ও কেমোথেরাপি নিতে প্রতি মাসে অন্তত একবার করে হাসপাতালে যেতে হয়। গত বছরের সেপ্টেম্বরে তার কোলনে টিউমার ধরা পড়েছিল।

কোলন ক্যানসার শনাক্তের আগে গত বছর এক মাস হাসপাতালে থাকতে হয়েছিল পেলেকে। ২০১৯ সালে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি ছিলেন এবং কিডনির পাথর অপসারণে তাকে পরে সাও পাওলোতে পাঠানো হয়।

২০১৪ সালে লিজেন্ডারি ‘টেন’ মূত্রনালীর সংক্রমণে আইসিইউতে ছিলেন। পরে বাঁ কিডনির ডায়ালাইসিস করান। খেলোয়াড় জীবনেই ইনজুরির কারণে একটি কিডনি হারান পেলে। বেঁচে আছেন একটি কিডনি নিয়ে। এছাড়া নিতম্বের সমস্যার কারণে চলাফেরাও করতে পারেন না নিজ থেকে, হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে কয়েক বছর ধরে।

আরও পড়ুন: মাইলফলকের সামনে মেসি

প্রসঙ্গত, পেলে একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন।

তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার।

এবার কাতার বিশ্বকাপে খেলার দেখার জন্য স্বশরীরে উপস্থিত হতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য। তবে, হঠাৎ করেই অসুস্থতা বেড়ে গেছে এবং সংকটাপন্ন অবস্থায় পেলেকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা