লিওনেল মেসি
খেলা

মাইলফলকের সামনে মেসি

সান নিউজ ডেস্ক: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আজ (শনিবার) হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক স্মরণীয় দিন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২ বাংলাদেশি গ্রেফতার

শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলেই হাজারি ক্লাবে ঢুকে পড়বেন মেসি। পেশাদার ক্যারিয়ারে আজ ১০০০তম ম্যাচ তার।

আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে (৭৭৮)। বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে খেলেছেন ৫৩টি।

মেসিকে ঘিরেই এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে বেশ ভালো ছন্দেও আছেন আর্জেন্টাইন জাদুকর। গোল করেছেন দুটি।

আরও পড়ুন: রাশিয়ার পাসপোর্ট পেলেন স্নোডেন

আজ শেষ ষোলোতে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এখন প্রতিটি ম্যাচই নকআউট। যদি আর্জেন্টিনা আজ হেরে যায়, তবে ৩৫ বছর বয়সী ফুটবল কিংবদন্তির বিশ্বকাপে এটিই হতে পারে শেষ ম্যাচ।

প্রসঙ্গত, মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বয়সভিত্তিক পর্যায়ে তিনি আর্জেনটিনাকে ২০০৫ ফিফা ইয়ুথ চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন যে প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে ফুটবলে স্বর্ণপদক জয় করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা