ভারত
খেলা

ওয়ানডে অধিনায়ক লিটন দাস

স্পোর্টস ডেস্ক: কুঁচকির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। ফলে তার অনুপস্থিতিতে ঘরের মাঠে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস।

আরও পড়ুন: খেলা শুরু হয়ে গেছে

শুক্রবার (২ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, লিটন অভিজ্ঞ খেলোয়াড়। তার মধ্যে অধিনায়ত্বের গুণাবলি ইতোমধ্যেই দেখা গেছে।

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ৫০

তিনি আরও বলেন, ভারতের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ সিরিজে তামিমকে হারানো বেশ দুর্ভাগ্যজনক। তার অধিনায়কত্বে আমরা গত দুই বছর দুর্দান্ত ক্রিকেট খেলেছি এবং ব্যাটার হিসেবেও সে সবচেয়ে অভিজ্ঞ। ভারতের বিপক্ষে সিরিজে আমরা অবশ্যই তাকে মিস করব। তবে অধিনায়ক হিসেবে ভালো করার সামর্থ্য লিটনেরও রয়েছে।’

এর আগে অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় এক ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ফলে আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন তিনি।

তামিমের পাশাপাশি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছে বাঁহাতি পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

আরও পড়ুন: হামলায় ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুদল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা