মেসিকে ভয় পায় না অস্ট্রেলিয়া
খেলা

মেসিকে ভয় পায় না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ফুটবল খেলায় প্রতিপক্ষকে তার পায়ের জাদু যেন বশ করে রাখে। কারও কারও মতে ভিনগ্রহের মানুষ লিওনেল মেসি। এবার অস্ট্রেলিয়া দল বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের মুখোমুখি হতে যাচ্ছে।

আরও পড়ুন : ক্যামেরুনের মুখোমুখি ব্রাজিল

দীর্ঘ ১৬ বছর পর প্রথমবার নকআউট পর্বে উঠে বড় পরীক্ষায় তাদের নামতে হচ্ছে। প্রতিপক্ষ যখন ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, তখন মেসিকে নিয়ে আলাদা করে কথা বলতেই হয়।

সকারুরা তার প্রশংসা করতে কুণ্ঠাবোধ না হলেও জানিয়ে দিল, আর্জেন্টিনার অধিনায়ককে তারা ভয় পাচ্ছে না।

লিওনেল মেসি কাতার বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে গোল করেছেন। পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে করেছেন পেনাল্টি মিস। পাননি গোলের দেখা।

আরও পড়ুন : বিশ্বকাপ থেকে বাদ ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানি

তবে বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে পাঁচটির বেশি সুযোগ তৈরি করা ও পাঁচটির বেশি সম্পূর্ণ পাস দিয়ে ডিয়েগো ম্যারাডোনার রেকর্ড ভেঙেছেন।

এছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি ২২ ম্যাচ খেলে আর্জেন্টাইন লিজেন্ডকে পেছনে ফেলেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) শেষ ষোলোতে আবারও মেসি ঝলক দেখার অপেক্ষায় সারা বিশ্ব। এদিকে অস্ট্রেলিয়া তৈরি তাকে মোকাবিলায়।

আরও পড়ুন : ঢাকায় ভারতীয় ক্রিকেট দল

অস্ট্রেলিয়া দলের ডিফেন্ডার মিলোস ডেগেনেক বলেছেন, ‘আমি সবসময় মেসিকে ভালোবাসি এবং আমি মনে করি সে ফুটবলের সেরা খেলোয়াড়। কিন্তু তার বিরুদ্ধে খেলা সম্মানের নয়, কারণ সেও আমাদের মতো একজন মানুষ।

এই সকারু খেলোয়াড় শেষ ষোলোতে উঠে আপ্লুত, ‘বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা সম্মানের। আমরা আর্জেন্টিনা কিংবা পোল্যান্ড যেই দলের বিপক্ষে খেলি না কেন, বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা গর্বের।’

আরও পড়ুন : ওয়ানডে সিরিজ শেষ তামিমের

ডেনমার্ক বধের নায়ক ম্যাট লেকিও মেসিকে নিয়ে বলেন, ‘এটা ৯০ মিনিটের খেলা, হয়তো বা ১২০ মিনিটের। এটা নকআউট ম্যাচ। কেউ আমাদের এখানে প্রত্যাশা করেনি, আমরা সবকিছু নিংড়ে দিবো তাদের বিপক্ষে, আমাদের কোনও চাপ নেই।

তিনি আরও বলেন, এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে, খেলতে হবে সম্ভবত সেরা ফুটবলারের বিরুদ্ধে। কিন্তু এটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের খেলা। ওদের দলে ১১ জন মেসি নেই, একজনই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা