কক্সবাজার সমুদ্র সৈকতে হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবির প্রদর্শন। (ছবি সংগৃহিত)
খেলা
কক্সবাজার সমুদ্র সৈকত

হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবির প্রদর্শন

এম.এ আজিজ রাসেল : বিশ্বের সবচেয়ে আলোচিত ও অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে আঁকা সবচেয়ে বড় ছবি কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হচ্ছে। সৃষ্টিশীল প্লে-মেকারের ছবি দেখতে ভীড় করেছেন পর্যটক ও তার ভক্তরা।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে ছবিটির প্রদর্শনীর আয়োজন করে চিত্রশিল্পী তারিকুল ইসলাম ও হাসি ঘর ফাউন্ডেশন কক্সবাজার।

আয়োজকরা বলছেন, কাতার বিশ্বকাপকে সামনে রেখে সবচেয়ে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির সবচেয়ে বড় ছবি সাদা কাপড়ে অ্যাক্রলিক রং দিয়ে আঁকা হয়েছে। যার দৈর্ঘ্য ৩৪ ফিট এবং প্রস্থ ২২ফিট।

আয়োজকদের দাবি কাপড়ে আঁকা এই ছবিটি হবে বিশ্বের মধ্যে হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবি। এই ছবিটিতে আকাশের সাত রং ব্যবহার করা হয়েছে।

চিত্রশিল্পী তারিকুল ইসলাম বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে মেসির সবচেয়ে বড় ছবিটি ছাড়াও ক্ষুদ্র ছবি মিষ্টি কুমড়া বীজে আঁকা আটটি ছবি রয়েছে। একক শিল্পকর্মের মাধ্যমে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই।

তিনি জানান, শেখ হাসিনা ইয়ুথ এওয়ার্ড–২০২২' অর্জন এবং 'এশিয়া বুক অফ রেকর্ড'- স্থান পেয়েছে আমার শিল্পকর্ম। এছাড়া আমি দুটি একক চিত্রপ্রদর্শনী করেছি।

মেসির ভক্ত কক্সবাজার সরকারী কলেজের শিক্ষার্থী রবিউল আলম বলেন, লা লিগা (১৮৩) এবং কোপা আমেরিকার (১২) ইতিহাসে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর কৃতিত্বেরও মালিক।

জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি ৭০০ এর অধিক পেশাদার গোল করেছেন। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লে-মেকার হিসেবেও পরিচিত। সেই ভক্ত আমি। যার ছবি আঁকা প্রথমবার দেখছি। ভালো লাগছে।

রাজশাহী থেকে আসা রাজিব হাসান ও রুমানা দম্পতি বলেন, মেসির ছবি প্রদর্শনির খবর শুনে ছুটে এসেছেন। বেড়াতে এসে সমুদ্র দর্শনের সঙ্গে অতিরিক্ত পাওয়া মেসির ছবির পাশে নিজেকে ক্যামেরাবন্দি করতে পারা।

রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আফরা রুমালি অথৈ বলেন, আমি যদিও ব্রাজিল সমর্থক। কিন্ত নি:সন্দেহে মেসি একজন ভাল ফুটবলার। সেই জায়গা থেকে আমি এসেছি। অন্যদের মতো আমিও তার ছবির পাশে দাড়িয়ে নিজেকে ক্যামেরাবন্দি করেছি।

ছবিটির কারিগর বগুড়ার ধুনট উপজেলার বেড়ের বাড়ীর মোঃ আব্দুল কাফি প্রামাণিকের ছেলে মোঃ তারিকুল ইসলাম। ছবি আঁকার হাতে খড়ি বড় ভাই তাজমিনুর রহমান তাজের মাধ্যমে।

তিনি বর্তমানে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে চারু ও কারুকলা বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা