খেলা

আক্ষেপের জয় পেল মেক্সিকো 

সান নিউজ ডেস্ক: সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও কোনো লাভ হলো না মেক্সিকোর। কোনো আনন্দ নেই, কোনো উল্লাস নেই। চিরাচরিত মেক্সিকান ওয়েবেরও দেখা নেই। গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বিদায় নিতে হলো তাদের।

আরও পড়ুন: পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়

মঙ্গলবার রাতে সৌদি আরবকে বিশ্বকাপে নিজেদের শেষ ম‌্যাচে ২-১ ব‌্যবধানে হারিয়েছে মেক্সিকো। কিন্তু পয়েন্ট টেবিলের ম‌্যাড়প‌্যাচে তাদের উঠা হয়নি বিশ্বকাপের দ্বিতীয রাউন্ডে।

ম‌্যাচের অন্তিত মুহুর্তে সৌদি আরব তাদের জালে এক গোল দেয়। তাতে পোল‌্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান থেকেও গোল ব‌্যবধানে পিছিয়ে পড়ে মেক্সিকো। শেষ ম‌্যাচে সৌদির সঙ্গে লড়াইয়ে জিতলেও দ্বিতীয় রাউন্ডে উঠার যে যুদ্ধ সেখানেই হেরে গেছে মেক্সিকোর। তিনে থেকে বিশ্বকাপ শেষ করেছে মেক্সিকো। মেসিদের হারিয়ে দুর্দান্ত শুরু করা সৌদি থেমেছে চারে।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নক আউট খেলার প্রত‌্যাশায় থাকে যে কোনো দলই। কিন্তু মেক্সিকো এবার সেই সুযোগটি হারিয়েছে। টানা সাত আসরে গৌরবের সঙ্গে দ্বিতীয় রাউন্ড খেলেছে। এবার একটু ওলটপালট হওয়ায় যুদ্ধে আত্মসম্পর্ণ করেই দেশে ফিরছেন মেক্সিকানরা।

তবে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ আজও তাদের ছিল। অন্তত দুই গোলের ব‌্যবধান নিয়ে ম‌্যাচ জিততে পারলে পোল‌্যান্ডকে ছাপিয়ে তারা চলে যেত আর্জেন্টিার সঙ্গে। সেভাবে লড়াইয়েও ছিল তারা। প্রথমার্ধে গোল না করলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে।

ম‌্যাচের ৪৭ মিনিটে দলকে লিড এনে দেন হেনরি মার্টিন। কর্নার থেকে পাওয়া বল হেড দিয়ে গোল করেন মার্টিন। পাঁচ মিনিটের ব‌্যবধানে দ্বিতীয় গোল করেন চাভেস। ৩০ গজ দূর থেকে তার নেওয়া শট খুঁজে পায় আসল ঠিকানা।

আরও পড়ুন: রাজশাহীতে আসামির ফাঁসি কার্যকর

২-০ গোলের লিড নিয়ে এগিয়ে যায় মেক্সিকো। মনে হচ্ছিল সৌদি কিছুই করতে পারবে না। কিন্তু ম‌্যাচের শেষ মুহূর্তে ৯৫ মিনিটে গোল করে মেক্সিকোকে হাতাশায় ঢোবান আল দাওয়াসারি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেলেও বিশ্বকাপের যুদ্ধে হার মানতেই হয় মেক্সিকোকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা