পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়
খেলা

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ-২০২২ শুরুর আগে থেকেই ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে সবাই হট ফেবারিট ধরেছিল। কিন্তু প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হেরে সেই মেসিদের তকমায় ভাটা পড়ে। অবশেষে সময়ের সাথে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঠিকই জ্বলে উঠেছে।

আরও পড়ুন : আক্ষেপের জয় পেল মেক্সিকো

উত্তর আমেরিকার দেশ মেক্সিকো ও পোল্যান্ড দুই দলকেই ২-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাপিয়ন হয়েই মেসিরা দ্বিতীয় রাউন্ডে উঠলো। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না আগেই অনুমেয় ছিল। ম্যাচের যত যময় গেছে ততই তা হাড়ে হাড়ে টের পেয়েছে মেসিরা।

আর্জেন্টিনা চার পরিবর্তন নিয়ে পোল্যান্ডের বিপক্ষে এদিন খেলতে নামে । শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আলবিসেলেস্তারা৷ ম্যাচের ১১ মিনিটে ডান পাশ দিয়ে মেসির জোরালো শট রুখে দেন পোলিশ গোলরক্ষক সিজনি।

আরও পড়ুন : পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়

খেলার ১৯ মিনিটে আবারও আর্জেন্টিনার আক্রমণ। এবার আকুনার শট চলে যায় গোলবারের উপর দিয়ে৷ মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা।

৩৪ মিনিটে ডি মারিয়ার কর্নার সোজা গোলমুখে ঢুকতে গেলে আবারও কর্নারের মাধ্যমে গোলবার রক্ষা করেন সিজনি। ৩৭ নিনিটে আবারও পোল্যান্ডের ত্রাতার ভূমিকায় সিজনি। এবার হুলিয়ান আলভারেজের শট রুখে দেন তিনি।

তবে এতেই ঘটে বিপত্তি। এর পরের মিনিটেই সিজনি ডি বক্সের ভেতর ফাউল করে বসেন মেসিকে। রেফারি ভিএআর এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

আরও পড়ুন : ইরানকে কাঁদিয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক মেসি। তার বুলেট গতির শট রুখে দেন পোলিশ এই গোলরক্ষক।

প্রসঙ্গত, ২০০২ সালের পর এক বিশ্বকাপে দুই পেনাল্টি সেভ করা একমাত্র গোলরক্ষক হলেন তিনি৷ বিরতির আগে আর কোন গোল না হলে গোলশূন্য ড্র তে থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় আর্জেন্টিনা । ৪৬ মিনিটে মলিনার ডান পাশ থেকে বাড়ানো ক্রসে এলেক্সিস ম্যাক এলিস্টারের গোলে ১-০ গোলে আলবিসেলেস্তারা এগিয়ে যায়।

আরও পড়ুন : শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ঘানা

৫২ নিনিটে পোল্যান্ড গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু ফ্রি কিক হেতে গিলিকের হেড চলে যায় গোলবারের সামান্য বাইরে দিয়ে। ৬৮ মিনিটে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা।

এবার এনজো ফার্নান্দেজের ক্রস থেকে বল পেয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন ম্যান সিটি তারকা হুলিয়ান আলভারেজ। একাদশে সুযোগ পেয়েই দলের জয়ে অবদান রাখলেন তিনি৷

আরও পড়ুন : শেষ ষোলোতে পর্তুগাল

৭৪ মিনিটে ফের সুযোগ পায় আর্জেন্টিনা। আবারও হুলিয়ান আলভারেজ শট করলেও তা চলে যায় গোলবারের উপর দিয়ে৷ ৮৭ মিনিটে গোলের অন্যতম সহজ সুযোগটি মিস করেন বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ৷ সিজনিকে একা পেয়েও গোল দিতে ব্যর্থ হন তিনি৷ বল মারেন গোলবারের অনেক বাইরে দিয়ে৷

শেষ দিকে আর্জেন্টিনা আরও গোলের সুযোগ তৈরি করলেও তা জালের দেখা পায়নি। ফলে ২-০ ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে ওঠে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া৷

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা