ছবি: সংগৃহীত
খেলা

টিকে থাকতে মাঠে নামছে আর্জেন্টিনা

সান নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচামরার লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আজ বুধবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন : করোনার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

এই গুরুত্বপূর্ন ম্যাচ জিতলে সরাসরি দ্বিতীয় রাউন্ড, আর ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্যের পানে।

কাতার স্টেডিয়ামের ৯৭৪-এ মাঠে পোল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির দল। তবে আর্জেন্টিনা শিবিরে চিন্তার ভাজ রয়েছে পোল্যান্ডের তারকা ফুটবলার লেভানডস্কিকে নিয়ে। ম্যাচের যে কোনো মুহূর্তে খেলার রং বদলে দিতে পারার ক্ষমতা রয়েছে বার্সার এই তারকার। তাইতো আর্জেন্টিনার কোচ বেশ সতর্ক এই তারকা ফুটবলারকে নিয়ে।

আরও পড়ুন : শীত মানেই পিঠা উৎসব

গতকাল দোহার কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সামনে উপস্থিত হন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এ সময় তার কাছে উপস্থিত সাংবাদিকরা জানতে চান লেভানডস্কিকে আটকানোর কোনো কৌশল রপ্ত করেছে কিনা তার দল।

জবাবে বেশ শান্ত স্বরে দলটির কোচ বললেন, লেভানডস্কি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। দুরন্ত ছন্দে রয়েছে। তবে আমরাও তৈরি। সকলেই জানে এই ম্যাচের উপরেই আমাদের বিশ্বকাপের ভাগ্য নির্ভর করছে। তাই জেতা ছাড়া অন্য কিছুই ভাবতে চাই না এই মুহূর্তে।

আরও পড়ুন : সন্ত্রাসীদের ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ তুরস্ক

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহোয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিজ ম্যাক এলিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লওতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা