ছবি-সংগৃহীত
খেলা

মেসি একজন ভালো মানুষ

সান নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, লিওনেল মেসি আশ্চর্যজনক এক খেলোয়াড়, সে একটি জাদু, তার অবস্থান উপরে। ব্যক্তি হিসেবে আমরা ১৬ বছর এই মঞ্চ ভাগাভাগি করেছি, কল্পনা করুন তো, ১৬ বছর! সুতরাং, তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক।

আরও পড়ুন: নেইমারের জাদুতে মুগ্ধ সতীর্থরা!

মেসিকে ঠিক বন্ধু মনে করেন না রোনালদো, আবার প্রতিদ্বন্দ্বীও না। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বললেন, ‘আমি তার বন্ধু নই, বলতে চাচ্ছি একজন বন্ধু সে যে আপানার সঙ্গে আপনার বাড়িতে থাকবে, ফোনে কথা বলবে, না, এটা অনেকটা টিমমেটের মতো।’

সাতবারের ব্যালন ডি’অর জয়ীর প্রতি রোনালদোর অপরিসীম শ্রদ্ধা, সে এমন একজন মানুষ, যাকে আমি সত্যিই শ্রদ্ধা করি, সে যেভাবে আমাকে নিয়ে সবসময় কথা বলে। এমনকি তার স্ত্রী কিংবা আমার স্ত্রী, আমার বান্ধবী, তারা সবসময় সম্মান করে এবং তারা দুজনেই আর্জেন্টিনা। আমার বান্ধবী আর্জেন্টিনার। খুব ভালো। আমি মেসিকে নিয়ে কী বলতে যাচ্ছি? একজন ভালো মানুষ যে ফুটবলের জন্য সবকিছু করে।

আরও পড়ুন: ফের ক্রিকেটারের বিরুদ্ধে স্ত্রীর মামলা

প্রসঙ্গত, মেসিদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা সেদিন মুখোমুখি হবে সৌদি আরবের। এরপর ২৭ নভেম্বর মেক্সিকো আর ১ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা। এর আগে টানা ৩৫ ম্যাচে অপরাজিত আলবিসেলেস্তারা, তিন বছর পার হয়ে গেছে দলটিকে হারাতে পারেনি বিশ্বের কেউ। সামনে আর দুই ম্যাচ জিতলেই সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডটাও নিজেদের করে নেবে মেসিবাহিনী। সেই দল তো এবার বিশ্বকাপে পরিষ্কার ফেভারিট হিসেবেই যাওয়ার কথা।

এদিকে আরব আমিরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ সম্পন্ন করলো আর্জেন্টিনা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা