ক্রিকেটার আল আমিন হোসেন
খেলা

ফের ক্রিকেটারের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সান নিউজ ডেস্ক: ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন স্ত্রী ইসরাত জাহান।

আরও পড়ুন: আর্জেন্টিনা ফেভারিট না

দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের এ মামলা গ্রহণ করে আল আমিনকে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ বেগম কানিজ তানিয়া রূপার আদালতে মামলাটি দায়ের করেন ইসরাত জাহান। এ নিয়ে আল আমিনের বিরুদ্ধে তিনটি মামলা করলেন স্ত্রী ইসরাত জাহান।

আরও পড়ুন: নেইমারের জাদুতে মুগ্ধ সতীর্থরা!

অভিযোগে বলা হয়েছে, আল আমিন পরকীয়ায় আসক্তির কারণে তার দুই সন্তান ও স্ত্রীকে লেখাপড়া এবং ভরণপোষণ প্রদান করেন না। একজন নারীর সঙ্গে তোলা ছবি ইসরাত জাহানকে পাঠিয়ে তার সঙ্গে সংসার করবে না বলে জানান। তারপর থেকে ২ বছর যাবৎ কোনো প্রকার খোঁজ নেন না।

আল আমিন তার মা-বাবার কুপরামর্শে তাকে একতরফা তালাক দেন, যা আদতে কার্যকর নয়। তালাকের সংবাদ পেয়ে তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। আল আমিন ছাড়া তাদের সংসার জীবন অন্তঃসারশূন্য। এমতাবস্থায় তিনি দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য এ মামলা দায়ের করেন বলে জানান ইসরাত।

আরও পড়ুন: মেসি-রোনালদোর রাজত্বে এমবাপে

এর আগে গত ১ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা করেছিলেন ইসরাত। এরপর ৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে একই অভিযোগে আল আমিনের বিরুদ্ধে দ্বিতীয় দফা মামলা দায়ের করেন ইসরাত।

আদালত মামলা আমলে নিয়ে আল আমিনকে আদালতে হাজির হতে সমন জারি করেন। তার প্রেক্ষিতে গত ২৭ সেপ্টেম্বর আল আমিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সেদিন শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা