খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

সান নিউজ ডেস্ক: বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র ৯ দিন এরই মধ্যে কাতার বিশ্বকাপ-২০২২ কে সামনে রেখে শুক্রবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

আরও পড়ুন : কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ড

গত বেশ কিছুদিন ধরেই ইনজুরি সমস্যা বেশ ভাবাচ্ছিল আর্জেন্টিনার সমর্থকদের। কারণ চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল পাওলো দিবালা ও ডি মারিয়ার। কিন্তু শেষমেষ ইনজুরি শঙ্কা নিয়েই তাদের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। এরপর ২৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। আর ১ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে পোল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এটাই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। সেটা অবশ্য আগেই তিনি ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা এবার অন্তত মেসির জন্য হলেও বিশ্বকাপ জেতার সর্বাত্মক চেষ্টাটা করবে।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার:

নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও হুয়ান ফয়েথ।

মিডফিল্ডার:

রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড:

অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা