খেলা

ভারতকে নিয়ে মজা করলেন শোয়েব

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব আখতার বলেছেন, ‘ভারতের এই পরাজয় সত্যিই খুব বিস্ময়কর। এই ম্যাচটা একেবারে জঘন্য খেলেছে টিম ইন্ডিয়া। এমন পারফরম্যান্স করার পর ভারতের ফাইনালে ওঠার কোনও অধিকারই ছিল না।

আরও পড়ুন : যুবশক্তিই পারে সোনার বাংলাদেশ গড়তে

শোয়েব আখতার বলেন, ভারতের বোলিং ব্যর্থতা আরও একবার স্পষ্ট হয়ে গেল। অস্ট্রেলিয়ার উইকেটে যেখানে যথেষ্ট গতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের হাতে কোনও ফাস্ট বোলার ছিল না। চাহাল ভারতের একজন ঠিকঠাক স্পিনার, ওকে কেন খেলানো হল না সেটাও বুঝতে পারলাম না।’

পাকিস্তানের এই সাবেক ফাস্ট বোলার ম্যাচ শেষ হতেই টুইট করেন, ‘একটাও আউট করতে পারলি না ভাই? এবং একটি ভিডিও বার্তা পোস্ট করে এসব কথা বলেন এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন :পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা

সঙ্গে আরও যোগ করেন, ‘কোন মাপকাঠিতে ভারতের এই টিম সিলেকশন করা হল, সেটাই আমার মাথায় ঢুকছে না। আমরা মেলবোর্নে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষা করছিলাম। এবার সেটা আর সম্ভব নয়। এমনিতে ভারতীয় ক্রিকেট দল যদি পাকিস্তানে খেলতে আসে, তাহলে বরাবরই আমরা স্বাগত জানাব। তবে সেটা নিয়ে বিশ্বকাপের পরেই কথা হবে। আজকের দিনটা ভারতের জন্য খুবই খারাপ ছিল।’

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ভারত সেমিফাইনালের মতো ম্যাচে রীতিমত মুখ থুবড়ে পড়লো। ১৬৮ রানের পুঁজি নিয়েও ন্যুনতম লড়াই করতে পারলো না ইংল্যান্ডের সঙ্গে। ১০ উইকেটের লজ্জার হারে বিদায় নিলো রোহিত শর্মার দল।

আরও পড়ুন : যুবশক্তিই পারে সোনার বাংলাদেশ গড়তে

বিশ্বকাপের মঞ্চে ভারতের এমন পারফরম্যান্স অবশ্য নতুন কিছু নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও (২০২১ সালে) পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য দিয়ে ১০ উইকেটে হেরেছিল দলটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা