পিএসএল প্লেয়ার ড্রাফটে ২৮ টাইগার
খেলা

পিএসএল প্লেয়ার ড্রাফটে ২৮ টাইগার

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ক্রিকেট বিশ্বে খুব অল্প সময়ে বেশ সমাদৃত এই ফ্রাঞ্জাইজি লিগের আসছে আসরে একঝাঁক বাংলাদেশী ক্রিকেটারকে দেখা যেতে পারে। একাধিক বাংলাদেশী ক্রিকেটার এর আগেও খেলেছেন পিএসএল।

আরও পড়ুন : ভারতকে নিয়ে মজা করলেন শোয়েব

পিএসএলের আগামী আসরে দল পেতে বিভিন্ন দেশ থেকে কয়েক শ’ ক্রিকেটার ইতোমধ্যেই নাম লিখিয়েছেন। যেখানে বাংলাদেশ থেকে রয়েছে ২৮ ক্রিকেটারের নাম।

পাকিস্তানের এই ফ্রাঞ্জাইজি লিগে খেলতে আগ্রহীদের তালিকায় সর্বোচ্চ ১৩৯ জন ইংলিশ ক্রিকেটার রয়েছেন ।

এছাড়া রশীদ-নবীদের আফগানিস্তান থেকে আবেদন করেছেন ৪৩ জন। অস্ট্রেলিয়ার ১৪ জন, আয়ারল্যান্ডের নয়জন, নিউজিল্যান্ডের ছয়জন, সাউথ আফ্রিকার ২৫ জন, শ্রীলঙ্কার ৬০ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৮ জন ও জিম্বাবুয়ের ১১ ক্রিকেটার নাম লিখিয়েছেন পিএসএলের প্লেয়ার ড্রাফটে।

আরও পড়ুন : পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা

আইসিসির সহযোগী দেশগুলো থেকেও অনেক আবেদন এসেছে। এর মাঝে নেদারল্যান্ডসের ১৫ জন, স্কটল্যান্ডের ১০ জন, আরব আমিরাতের ২৫ জন ও কানাডার ১০ ক্রিকেটার রয়েছেন।

তবে সংখ্যা প্রকাশ করলেও কিছু তারকা ক্রিকেটার ছাড়া বাকিদের নাম প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আরও পড়ুন : ভারতকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

পিসিবির নাম প্রকাশ করাদের তালিকায় বাংলাদেশ থেকে আছেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদী হাসান ও এবাদত হোসেন। যেখানে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ পরিমাণে। তাকে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা