টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
খেলা

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বছর না পেরুতেই আইসিসির টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মহারণের উত্তাপে পুড়ছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী উপমহাদেশের দুই জায়ান্ট, ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান।

আরও পড়ুন : ঘাম ঝরানো জয় পেল ইংল্যান্ড

মর্যাদার এই লড়াইয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ প্রথমে ব্যাট করবে পাকিস্তান।

ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি দেখায় পাকিস্তানের থেকে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ভারত। ১২টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৯টিতেই, পাকিস্তানের জয় মাত্র ৩টি।

তবে সাম্প্রতিক ফর্ম বিচারে পাকিস্তানকে এগিয়ে রাখতে হবে। কেননা ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ তিন ম্যাচের দুটিই জিতেছে বাবর আজমের পাকিস্তান।

আরও পড়ুন : অজিদের বিধ্বস্ত করল কিউইরা

পাকিস্তান একাদশ :

মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ভারতীয় একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা