ঘাম ঝরানো জয় পেল ইংল্যান্ড
খেলা

ঘাম ঝরানো জয় পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : সদ্য শুরু হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ঘাম ঝরাতে হলো আসরের অন্যতম ফেবারিট দল ইংল্যান্ডকে।

আরও পড়ুন : অজিদের বিধ্বস্ত করল কিউইরা

জস বাটলারের দলকে ১১৩ রান তুলতে খেলতে হয়েছে ১৮.১ ওভার। উইকেট হারাতে হয়েছে ৫টি।

তবুও, অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে ১১ বল হাতে রেখে ৫ উইকেটের ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে ইংলিশরা।

এবারের বিশ্বকাপ আসরে যে দলগুলোকে বিধ্বংসী হিসেবে গণ্য করা হচ্ছে, তাদের মধ্যে ইংল্যান্ড অন্যতম। অথচ, আফগানিস্তানের মতো দলের বিপক্ষে মাত্র ১১৩ রান তুলতে গিয়ে ইংলিশ কোনো ব্যাটারকেই বড় ইনিংস খেলতে দেখা যায়নি।

আরও পড়ুন : চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ে

সর্বোচ্চ ২৯ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। ২১ বলে ৩ বাউন্ডারিতে ২৯ রানে অপরাজিত থেকে যান তিনি। ১০ বলে ৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মইন আলি।

দুই ওপেনার জস বাটলার এবং অ্যালেক্স হেলস সূচনাটা মোটামুটি ভালোই করেছিলেন। ৫ ওভারে ৩৬ রানের জুটি গড়েন তারা।

আরও পড়ুন : সুপার টুয়েলভে আইরিশরা

এ সময় ফজল হক ফারুকির বলে ১৮ রান করে বিদায় নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। অ্যালেক্স হেলস ২০ বলে করেন ১৯ রান। এছাড়া ডেভিড মালান করেন ১৮ রান।

আফগান বোলারদের মধ্যে ফজল হক ফারুকি, মুজিব-উর রহমান, রশিদ খান, ফরিদ আহমেদ এবং মোহাম্মদ নবি নেন ১ টি করে উইকেট।

আরও পড়ুন : তিন জেলা নিয়ে ফুটবল একাডেমী গড়ার আহ্বান

খেলার আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১১২ রান তুলতেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।

সর্বোচ্চ ৩২ রান করেন ইব্রাহিম জাদরান, ৩০ রান করেন উসমান ঘানি। ইংলিশ পেসার স্যাম কুরান মাত্র ১০ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। এছাড়া বেন স্টোকস এবং মার্ক উড নেন ২টি করে উইকেট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা