অজিদের বিধ্বস্ত করল কিউইরা
খেলা

অজিদের বিধ্বস্ত করল কিউইরা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম ম্যাচেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড। সিডনিতে ২০১ রান তাড়া করতে নেমে ১১১ রানেই গুটিয়ে গেছে অজিরা। আর তাতে বড় হারে টুর্নামেন্ট শুরু হলো স্বাগতিকদের।

আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি

প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নেমে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের ব্যাটে পাওয়ারপ্লেতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কেন কিউইরা। অ্যালেনের ঝড় চলে চতুর্থ ওভার পর্যন্ত। তবে বিধ্বংসী ব্যাটিংয়ে সে চার ওভারে ৫৬ রান আসে কিউইদের।

১৬ বলে ৪২ রান করে হ্যাজেলউডের বলে বোল্ড হন অ্যালেন। তার বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও পাওয়ারপ্লেতে মোট ৬৫ রান যোগ করে নিউজিল্যান্ড। অ্যালেনের বিদায়ের পর কনওয়েকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৬৯ রান।

আরও পড়ুন: বিএনপির সমাবেশ শুরু, রেলস্টেশনে ভাঙচুর

২৩ বলে ২৩ রান করে উইলিয়ামসনের বিদায়ের পর ইনিংস বড় করতে পারেননি চারে নামা গ্লেন ফিলিপসও। ১২ রান করে ফিরেছেন হ্যাজেলউডের বলে। চতুর্থ উইকেটে দ্রুত ৪৮ রান যোগ করে দলকে ২০০ রানে নিয়ে যান জিমি নিশাম ও কনওয়ে। নিশাম অপরাজিত ছিলেন ১৩ বলে ২৬ রানে।

২০১ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম সাউদির তোপ ও মিচেল সান্টনারের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৫০ রানেই প্রথম ৪ উইকেট হারিয়ে ফেলা দলটিতে কিছুটা আশার সঞ্চার করেও ধরে রাখতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড। ১৭ বল বাকি থাকতেই অলআউট হয় স্বাগতিকরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মেলোনির শপথ

কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নিয়েছেন মিচেল সান্টনার ও টিম সাউদি। দুই উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট গেছে লোকি ফার্গুসন ও ইশ সোধির ঝুলিতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা