ছবি-সংগৃহীত
খেলা
ক্যারিবীয়দের বিদায়

সুপার টুয়েলভে আইরিশরা

সান নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে উঠলো আয়ারল্যান্ড।

আরও পড়ুন: সুপার টুয়েলভ নিশ্চিত শ্রীলঙ্কার

হোবার্টের বেলেরিভ ওভালে আজ শুক্রবার (২১ অক্টোবর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক নিকলাস পুরান। দলে এসেছিল একটি পরিবর্তন, ব্রেন্ডন কিংকে ফেরানো হয় একাদশে। ওদিকে আইরিশ একাদশ অবশ্য ছিল অপরিবর্তিতই।

ক্যারিবীয়দের দেওয়া ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে আইরিশরা।

ব্যাট করতে নেমে অ্যান্ডি বালবির্নি আর পল স্টারলিংয়ের ওপেনিং জুটিতেই ম্যাচ বের করে নেয় আয়ারল্যান্ড। ৪৫ বলে তারা গড়েন ৭৩ রানের জুটি।

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে ১৪৭ রানের টার্গেট

পাওয়ারপ্লের পর বিদায় নেন বালবার্নি। ৩টি করে ছক্কা আর চারে তিনি করেন ২৩ বলে ৩৭। তাতে অবশ্য আইরিশদের জয়ের পথটা বন্ধুর হয়নি একটুও! পল স্টার্লিং তার স্বাভাবিক খেলাটাই ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত। উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকার ৩৫ বলে ৪৫ রান করে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন তাকে। শেষমেশ ৯ উইকেটের জয়টাও তুলে নেয় দলটি। তাতেই বিদায়ঘণ্টা বেজে যায় দুইবারের চ্যাম্পিয়ন উইন্ডিজের, আয়ারল্যান্ড চলে যায় সুপার টুয়েলভে।

'বি' গ্রুপে দুই জয় নিয়ে বর্তমানে এক নম্বরে অবস্থান করছে আইরিশরা। আজকের দিনের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড ম্যাচের পরই নির্ধারণ হবে পল স্টার্লিংরা সুপার টুয়েলভে কাদের বিপক্ষে খেলবে।

আরও পড়ুন: আবারও প্রধানমন্ত্রী হতে চান বরিস!

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা