পাক-ভারত ম্যাচের উত্তাপে পুড়ছে মেলবোর্ন
খেলা
টি টোয়েন্টি বিশ্বকাপ

পাক-ভারত ম্যাচের উত্তাপে পুড়ছে মেলবোর্ন

স্পোর্টস ডেস্ক : বছর না পেরুতেই আইসিসির টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মহারণের উত্তাপে পুড়ছে মেলবোর্ন। বাংলাদেশ সময় বেলা ২টায় বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী উপমহাদেশের দুই জায়ান্ট, ক্রিকেট পরাশক্তি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

রোববার (২৩ অক্টোবর) অস্ট্রেলিয়ায় এক লাখ আসনের আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচ দেখতে তর সইছে না বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের।

অস্ট্রেলিয়ার শহরে দুই দেশের ভক্তদের জোয়ার নেমেছে। মেলবোর্ন যেন উৎসবের নগরী। এমনটা আভাস পাওয়া গিয়েছিল এই ম্যাচের টিকিট ছাড়তেই।

চোখের নিমিষে শেষ হয়ে যায় টিকিট, এমনকি দাঁড়িয়ে খেলা দেখারও টিকিট নেই মিনিটখানেকের মধ্যে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মহারণ নিয়ে তো এমন চাহিদা থাকা স্বাভাবিক।

আরও পড়ুন : ঘাম ঝরানো জয় পেল ইংল্যান্ড

এমনকি মেলবোর্নের গ্যালারিতে প্রিয় খেলোয়াড়দের অনুশীলনও দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। হয়তো নির্ঘুম রাত কেটেছে এই সমর্থকদের। তাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আর কয়েক ঘণ্টা পরই।

পরবর্তী এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন হবে কি হবে না, এ নিয়ে মাঠের বাইরে বির্তক চললেও সেটা একপাশে সরিয়ে ব্লকবাস্টার ম্যাচেই চোখ রোহিত শর্মা ও বাবর আজমের।

২০২১ সালে এই পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের ধাক্কা বেশ লেগেছিল ভারতীয় ক্যাম্পে। বিদায় নিতে হয় সেমিফাইনাল না খেলেই।

আরও পড়ুন : অজিদের বিধ্বস্ত করল কিউইরা

বিশ্বকাপে ১২ ম্যাচের জয়খরা কাটায় পাকিস্তান। এশিয়া কাপে ভারত অবশ্য সেই হারের প্রতিশোধ নেয়, তবে সুপার ফোরে জেতে পাকিস্তান।

ভারত ও পাকিস্তান দলের শক্তির জায়গা ভিন্ন। রোহিত শর্মাদের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে লড়াই হবে বাবর আজমদের আগ্রাসী বোলিংয়ের।

এদিকে তারকা শাহীন শাহ আফ্রিদি দলে ফিরেছেন। এই পেসারের ফেরা উজ্জীবিত করছে পুরো পাকিস্তান দলকে।

আরও পড়ুন : চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ে

অপরদিকে ভারতের টপ অর্ডারে আছে রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি। আফ্রিদির সঙ্গে হারিস রউফ ও নাসিম শাহের বোলিং অ্যাটাক তাদের সামাল দিতে হবে।

ম্যাচ শুরুর আগে অবশ্য আবহাওয়ার চোখ রাঙানি ছিল। আশার কথা, গতকাল রাত থেকে কোনও বৃষ্টির আভাস পাওয়া যায়নি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, পুরো ম্যাচই উপভোগ করা যাবে।

বৃষ্টির আভাস নেই, কিন্তু নিশ্চিতভাবে দুই দল চাপে। হাইভোল্টেজ ম্যাচ বলে কথা।

আরও পড়ুন : সুপার টুয়েলভে আইরিশরা

এদিকে পাকিস্তানের অধিনায়ক ববর আজম বললেন ভিন্ন কথা। পরিস্থিতি যাই হোক দলের কাছে তিনি শতভাগ প্রচেষ্টা দেখতে চান, ‘একজন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে আমি চাই ম্যাচটা হোক। আবহাওয়া তো আমাদের হাতে নেই। পরিস্থিতি যাই হোক, আমরা প্রস্তুত এবং চেষ্টা করবো আমাদের শতভাগ দিতে।’

অপরদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও চাপ নিয়ে বললেন নতুন সুরে কথা, ‘দেখুন, আমি চাপ শব্দ ব্যবহার করতে চাই না।

কারণ চাপ আপেক্ষিক। এটা কখনও পাল্টাবে না। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। এইবার পাকিস্তান খুব চ্যালেঞ্জিং দল। ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যতগুলো পাকিস্তানি দলকে খেলেছি আমি, সবাই ছিল ভালো দল।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা