বাংলাদেশকে ১৬০ রানের চ্যালেঞ্জ
খেলা

বাংলাদেশকে ১৬০ রানের চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বল হাতে অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা দারুণ বোলিং করছেন।

আরও পড়ুন : বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেভারিট

সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনের অ্যালেন বোর্ডার ফিল্ডে আগে ব্যাটিং করে আফগানিস্তান। অধিনায়ক মোহাম্মদ নবী ঝড়ে আফগানরা থামে ৭ উইকেটে ১৬০ রান করে।

৫টি ছয়ে নবী মাত্র ১৭ বলে ৪১ রান করেন। ইবরাহীম জাদরানের ব্যাট থেকে সর্বোচ্চ ৪৬ রান আসে । ৩৯ বলে এ রান করেন তিনি। এ ছাড়া রহমানুল্লাহ গুরবাজ ২৭, হজরতুল্লাহ জাজাই ১৫ ও ডারুইশ রাসুলি ১২ রান করেন।

শেষ ২ ওভারে আফগানরা ৩৩ রান করে। এর আগে রানের গতি ছিল সাদামাটা। ডেথ ওভারে বাংলাদেশের দুর্বলতা সাকিব ১৯তম ওভারে ২ ছয় ১ চার হজম করে ১৯ রান দেন। আর শেষ ওভারে তাসকিন ১৪ রান দেন।

আরও পড়ুন : বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু

যদিও দুজনে শেষ দুই ওভারে ২ উইকেট নেন। এর আগের ৩ ওভারে তাসকিন মাত্র ১৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ৪ ওভারে ৩০ রান দিয়েন দলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। সাকিব ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ২ উইকেট।

হাসান শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে বোলিং করে গেছেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে এই পেসার নেন ২ উইকেট। নিউ জিল্যান্ডে প্রথম ম্যাচে খারাপ খেলে বাদ পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। আজ প্রস্তুতিতে বল হাতে উইকেট পাননি।

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল নামিবিয়া

তবে বল হাতে ছিলেন মিতব্যায়ি। ৪ ওভারে ৩১ রান দেন তিনি। এ ছাড়া সৌম্য সরকার ১ ওভারে ৫ রান দেন সৌম্য।

বাংলাদেশের ডেথ ওভারে দুর্বলতা এখনো কাটেনি। শেষ দিকে এলোমেলো বোলিংয়ের স্পষ্ট ছাপ আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও চোখে পড়েছে।

বিশ্বকাপের মূলপর্বে ভালো করতে হলে ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের কোনো বিকল্প নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা