শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল নামিবিয়া
খেলা
বিশ্বকাপের শুরুতেই অঘটন

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল নামিবিয়া

স্পোর্টস ডেস্ক : ভারত, পাকিস্তানের মত দলকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয়ী শ্রীলঙ্কা বিশ্বকাপের প্রথম ম্যাচে এসে মুখ থুবড়ে পড়েছে।

আরও পড়ুন : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

নামিবিয়ার মত দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে সম্ভবত হালকাভাবেই নিয়েছিল টিম শ্রীলঙ্কা। আর নামিবিয়া খেলেছিল, কিছু না হারানোর মানসিকতা নিয়েই।

ফলে ভয়ডরহীন ক্রিকেট উপহার দিয়ে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে রীতিমত বিশাল এক অঘটনের জন্ম দিয়ে হৈ চৈ ফেলে দিয়েছে নামিবিয়া।

গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে নামিবিয়া। জবাবে শ্রীলঙ্কা ১৯ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায়।

ম্যাচে যে চিত্র অঙ্কিত হয়েছে, তাতে নামিবিয়াকে মনে হয়েছে শ্রীলঙ্কা এবং লঙ্কাকে মনে হয়েছে নামিবিয়া। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর নামিবিয়ান বোলারদের সামনে স্রেফ হাঁটু কাঁপতে দেখা গেছে এশিয়া কাপজয়ী লঙ্কানদের।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

কি ব্যাটিং, কি বোলিং আর কি ফিল্ডিং- যেন ‘চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা’র মতো দুর্দান্ত হয়ে উঠেছিল টিম নামিবিয়া।

অপরদিকে নামিবিয়ার বোলারদের কী দুর্দান্ত লাইন এবং লেন্থ! লঙ্কান ব্যাটারদের একটি ভালো জুটি গড়ে তোলার সুযোগ দেয়নি তারা।

বিপজ্জনক হয়ে ওঠা দাসুন শানাকা কিংবা ভানুকা রাজাপাকসেকে খুব বেশি এগুতে দেয়নি। শানাকা ২৩ বলে ২৯ রান করে এবং রাজাপাকসে ২১ বলে ২০ রান করে আউট হন।

ব্যাট হাতে নামিবিয়ার শুরুটা হয়েছিল একটু স্লো; কিন্তু শেষ দিকে এসে গতি বাড়িয়ে শ্রীলঙ্কার সামনে ১৬৪ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। শক্তির তুলনায় লঙ্কানদের চেয়ে অনেক পিছিয়ে থাকা দলটি যখন এমন একটি স্কোর গড়ে ফেলে, তখন স্বাভাবিকভাবেই ম্যাচটিতে উত্তেজনা ছড়াবে, সন্দেহ ছিল না।

আরও পড়ুন : এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

কিন্তু রান তাড়া করতে নেমে শুরু থেকেই পুরোপুরি ব্যাকফুটে শ্রীলঙ্কা। নামিবিয়ান বোলিংয়ের সামনে বলতে গেলে দিশেহারা অবস্থা হয় লঙ্কান ব্যাটারদের।

টসের সময়েই নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস বলেছিলেন, ‘এই কন্ডিশনে ভালো করার মত বোলার আমাদের হাতে রয়েছে।’

নামিবিয়ান বোলাররা তারই প্রতিধ্বনি যেন বোলিংয়ে এসে দিয়ে যাচ্ছিল। শুরুতে ২১ রানে ৩ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের পুরোপুরি চেপে ধরে নামিবিয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। সে সঙ্গে রানের চাকা সচল করতে না পারায় বাড়তে থাকে চাপ। যা শেষ পর্যন্ত পরাজয়ের দিকে নিয়ে যায় তাদের।

মূলতঃ পার্থক্যটা গড়ে দেন অভিজ্ঞ ডেভিড ওয়াইজ। শুরুতেই ব্রেক থ্রু আনেন তিনি। কুশল মেন্ডিসকে জেন গ্রিনের ক্যাচে পরিণত করেন তিনি। ৬ বলে ৬ রান করে ফিরে যান মেন্ডিস। এরপর পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তরুণ পেসার বেন শিকোঙ্গো।

আরও পড়ুন : বিশ্বকাপ দলে শরিফুল-সৌম্য

প্রথমে পাথুম নিশাঙ্কাকে জেজে স্মিটের হাতে ক্যাচ দেয়ান শিকোঙ্গো। ১০ বলে ৯ রান করে আউট হন তিনি। দানুসকা গুনাথিলাকা ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। যদিও পরের বলে আর হ্যাটট্রিকটা করতে পারেননি শিকোঙ্গো।

ধনঞ্জয়া ডি সিলভা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু ১২ রান করার পর তাকেও সাজঘরের পথ দেখিয়ে দেন ইয়ান ফ্রাইলিংক। শিকোঙ্গোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ভানুকা রাজাপাকসে এবং অধিনায়ক দাসুন শানাকা মিলে চেষ্টা করেন পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর।

কিন্তু তাদের ৩৪ রানের জুটিটাকে আর বাড়তে দেননি স্কলটজ। রাজাপকসেকে লা কুকের হাতে ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙ্গেন তিনি। ২১ বলে ২০ রান করে ফেরেন রাজাপাকসে। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি দাসুন শানাকা। ২৩ বলে তিনি করেন ২৯ রান। ২টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।

আরও পড়ুন : নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

পরের ব্যাটাররা আর দাঁড়াতেই পারেননি। হাসারাঙ্গা ৪, চামিকা করুনারত্নে ৫, প্রমোদ মধুশান শূন্য, দুষ্মন্তে চামিরা আউট হন ৮ রান করে। ১১ রানে অপরাজিত থাকেন ১১ নম্বর ব্যাটার মহেশ থিকসানা।

নামিবিয়ার বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন ডেভিড ওয়াইজ, ব্রেন্ডন স্কলটজ, বেন শিকোঙ্গো, ইয়ান ফ্রাইলিংক, জেজে স্মিট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা