বাবরকে তাড়া করছেন লিটন!
খেলা

বাবরকে তাড়া করছেন লিটন!

স্পোর্টস ডেস্ক : ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সাথে প্রতিযোগিতা দিয়ে রান করে যাচ্ছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটার লিটন কুমার দাস। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দেড় হাজারের অধিক রান করেছেন তিনি।

আরও পড়ুন : আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত

বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশী তারকা ব্যাটার লিটন দাস।

পাকিস্তানের তারকা ওপেনার অধিনায়ক বাবর আজম চলতি বছরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৫ ইনিংসে ৬টি শতক এবং ১২টি অর্ধশতকের সাহায্যে ৬০.৬৭ গড়ে ১৮৮১ রান করেছেন।

আরও পড়ুন : লড়াই করে হারলো বাংলাদেশ

রান সংগ্রহে এ তালিকায় বাবর আজমের ঠিক পরেই রয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। চলতি বছরে এ পর্যন্ত ৩৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি এবং ১০টি ফিফটির সাহায্যে ৪৩.০৫ গড়ে ১৫০৭ রান তুলেছেন।

প্রসঙ্গত, বুধবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের করা ২০৮/৫ রানের পাহাড় তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সমর্থ হয় সাকিব বাহিনী।

আরও পড়ুন : এই বিশ্বকাপ হবে মেসির শেষ বিশ্বকাপ

এ সময় দলের হয়ে ৪৪ বলে ৮ চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া ১৬ ও ১৭ বলে ২৩ রান করে করেন লিটন দাস ও সৌম্য সরকার। সফরকারীদের বিপক্ষে ৪৮ রানে বিশাল জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা