খেলা

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ শুরুর আগে হন্ডুরাসের বিরুদ্ধে প্রীতি ম্যাচে সুপারস্টার লিওনেল মেসির জোড়া গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। একই সাথে অপরাজিত থাকার ধারায় আছে দেশটি।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চাই

শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৬৪ হাজার ৪২০ দর্শক ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮০তম মধ্য আমেরিকার এই দেশের খেলা যান, তবে খেলায় মেসিই ছিলেন মূল আকর্ষণ। হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে মেসির জোড়া গোলে তৃপ্তি মিটেছে দর্শকদের।

ম্যাচের ১৬ মিনিটে মেসির দুর্দান্ত পাসে বাঁ প্রান্তে আনমার্কড হয়ে পড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপু গোমেজ। তার ক্রস থেকে গোল করেন লওতারো মার্তিনেজ। হন্ডুরাস ধারে ও ভারে পিছিয়ে থাকলেও হাল ছাড়েনি। চড়াও হয়ে খেলার চেষ্টা করেছে।

আরও পড়ুন: নৌকার ভোট দেওয়ার বিকল্প নাই

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিটা হজম করতে হয় এমন খেলার জন্যই। নিজেদের বক্সে আর্জেন্টাইন জিওভান্নি লো সেলসোর জার্সি টেনে ধরে পেনাল্টি হজম করেন হন্ডুরাসের ডিফেন্ডার মার্সেলো স্যান্টোস। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন মেসি।

পিএসজি তারকা পুরো সময় মাঠে ছিলেন, ৫৬ মিনিটে পেয়ে যেতে পারতেন নিজের দ্বিতীয় গোল। কিন্তু চোখজুড়ানো দলীয় মুভ থেকে ফিনিশ করতে পারেননি। তার শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। লওতারো মার্তিনেজের জায়গায় বদলি হিসেবে নামা ফরোয়ার্ড ইউলিয়ান আলভারেজের একটি শটও ঠেকিয়ে দেন হুন্ডুরাসের গোলকিপার লুইস লোপেজ। তবে ৬৯ মিনিটে মেসির নেওয়া শর্টে আর্জেন্টিনার ৩-০ গোলে জয় নিশ্চিত হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা