বিমানবন্দরে চুরির প্রমাণ পায়নি কর্তৃপক্ষ
খেলা
খেলোয়ারদের লাগেজ ভেঙে অর্থ চুরি

বিমানবন্দরে চুরির প্রমাণ পায়নি কর্তৃপক্ষ

সান নিউজ ডেস্ক : সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের লাগেজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থ চুরির অভিযোগ এসেছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগের সত্যতা মেলেনি।

আরও পড়ুন : ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশি তাকরিম

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছে। এতে ঘটনার সত্যতা প্রতীয়মান হয়নি। গতকাল দুপুর ১টা ৪২ মিনিটে বিজি-৩৭২ ফ্লাইট কাঠমান্ডু থেকে এসে ঢাকায় অবতরণ করে। পরে বাফুফের প্রটোকল প্রতিনিধি ইমরান এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল দলের দুই নারী সদস্যের ব্যাগ (হোল্ড ব্যাগেজ) থেকে অর্থ (ডলার এবং টাকা) চুরির অভিযোগ পাওয়া যায়।

এই অভিযোগের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পায়নি। বিমানবন্দরে নারী ফুটবলারদের লাগেজ চুরির প্রমাণ পায়নি কর্তৃপক্ষ।

আরও পড়ুন : অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ

এতে আরও বলা হয়, সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাফুফে প্রটোকল প্রতিনিধি ও দুজন টিম সদস্য অক্ষত এবং তালাবদ্ধ অবস্থায় লাগেজগুলো বুঝে নেন। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে লাগেজগুলো বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

ফুটবলার কৃষ্ণা রাণীর লাগেজের তালা ভেঙে ৯০০ মার্কিন ডলার ও ৫০ হাজার টাকা নিয়ে গেছে। অপরদিকে শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়েছে ৪০০ মার্কিন ডলার। পাশাপাশি এই দুই খেলোয়ারের কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে।

সংবাদ মাধ্যমকে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম এ বিষয়ে বলেন, চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত কিংবা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা বিমানবন্দর এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছি।

আরও পড়ুন : সাফজয়ী আঁখির বাবাকে হুমকি

বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক পলাশ বলেন, আমরা সংবাদ পাওয়ার পর স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করছি।

ডিবির ইউনিট এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানান গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নেপালে সাফ মিশন শেষ করে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দেশে ফেরে নারী ফুটবল দল। ফেরার পরপরই জয়ী দলের সদস্যের অর্থ চুরির ঘটনা দুঃখজনক এবং মর্মান্তিক।

আরও পড়ুন : নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বিএনপি

এ ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে এরই মধ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এছাড়া বিমানবন্দর ও এর আশপাশের এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে বাফুফে ভবনে লাগেজ আসার পর চুরির ঘটনা দৃষ্টিগোচর হয়েছে ফুটবলারদের।

প্রসঙ্গত, কৃষ্ণা রানী সরকার ফাইনালে নেপালের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন। শামসুন্নাহার প্রতি ম্যাচেই একাদশে খেলেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা