খেলা

চ্যাম্পিয়নদের বরণে ছাদখোলা বাস

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ চ্যাম্পিয়নদের জন্য ছাদখোলা বাস প্রস্তুত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনাদের অভ্যর্থনা জানাবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার সঙ্গে থাকবেন মন্ত্রণালয় ও ফেডারেশনের কর্মকর্তারা।

আরও পড়ুন : ফের প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র

ম্যাচের আগে সানজিদা তার সামাজিক মাধ্যমে ছাদ খোলা বাসের কথা বলেছিলেন। তার এই স্ট্যাটাসটি পুরো দেশ আলোড়ন তুলে। বিষয়টি নজরে আসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলেরও। চ্যাম্পিয়ন হওয়ার পরপরই তিনি বাংলাদেশ নারী দলের ইচ্ছে পূরণের জন্য এ উদ্যোগ নেন।

বুধবার (২১ সেপ্টেম্বর)মতিঝিল থেকে নানা রঙে সজ্জিত বাসটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে গোল্ডেন গার্লসদের রিসিভ করার জন্য। বাসের একপাশে ফুটবল হাতে মেয়েদের উৎসাহ (স্বাগত) দিচ্ছেন প্রধানমন্ত্রী। লাল-সাদা ও সবুজ রঙে শোভা পাচ্ছে বাসটি। তবে, চ্যাম্পিয়ন লেখা স্বর্ণাক্ষরে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাবিনারা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সংবাদ সম্মেলন শেষ করে ছাদখোলা বাসে উঠবেন সানজিদা-কৃষ্ণারা। বাসটি নারী দলের জন্য সুসজ্জিত করা হয়েছে। এই বাসে দাঁড়িয়ে মেয়েরা ট্রফি হাতে নগরবাসীর সঙ্গে ট্রফির আনন্দ ভাগাভাগি করবেন।

বিমানবন্দর থেকে কাকলী বনানী-জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর অফিস-বিজয় স্মরণী হয়ে হাতের বাঁয়ে ঢুকবে। এরপর তেজগাঁও হয়ে ফ্লাইওভার দিয়ে মৌচাক-কাকরাইল। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে বাফুফে ভবনে আসবে ছাদ খোলা বাস।

আরও পড়ুন : সাংবাদিক লিটুর ওপর সন্ত্রাসী হামলা

মেয়েদের বরণের জন্য সাজসাজ রব বাফুফে ভবনে। এরই মধ্যে তৈরি হয়েছে প্যান্ডেল। এ বাফুফে ভবনে ফুটবলারদের গ্রহণ করবেন সভাপতি কাজী সালাউদ্দিন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা