খেলা

সেমিফাইনালে বাংলার বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিন বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ড নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলার বাঘিনীরা।

আরও পড়ুন: ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকা চায় ইসি

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবুধাবিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড নারী দল। স্বল্প পুঁজির লক্ষ্যমাত্রাকে তাড়া করতে নেমে ৭ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় জ্যোতিরা। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন সোহেলী আক্তার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৩ রানে আলিসা লিস্টারকে বোল্ড করেন সানজিদা আক্তার মেঘলা। এরপর আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি স্কটল্যান্ড। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সারাহ ব্রেস ও লরনা জ্যাক।

আরও পড়ুন: বাংলাদেশের ঐতিহাসিক জয়

২৩ বলে ১৪ রান করে সোহেলী আক্তারের বলে বোল্ড হন সারাহ। আর লরনা ২৩ বলে ২২ রান করে শিকার হন নাহিদা আক্তারের। দুই উইকেট নেন নাহিদা, এছাড়া এক উইকেট করে পেয়েছেন সালমা খাতুন ও মেঘলা।

জবাব দিতে নেমে সহজেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে বাংলাদেশ দল। যদিও শুরুতে ৭ বলে ৭ রান করে উদ্বোধনী ব্যাটার শামীমা সুলতানা ফিরে যান। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে ৩৮ রানে জুটি গড়েন মুর্শিদা খাতুনের।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

এরপর মুর্শিদা (১৫) করে বিদায় নিলেও দল জিতিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল জ্যোতির। তবে জয় থেকে মাত্র ৮ রান দূরে থাকা অবস্থায় ফেরেন জ্যোতি, ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ বলে ৫ চারে ৩৪ রান করে। ৪২ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।

বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা