খেলা

আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়ন্টি ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের নিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। ১৪ রানের আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায় বাংলাদেশ দল।

আরও পড়ুন: সৌদি যুবরাজকে নিয়ে সমালোচনা

রোববার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শামীমা সুলতানার সঙ্গে অধিনায়ক নিগার সুলতানার ঝড়ো ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ নারী দল। ব্যাটিংয়ের পরে বল হাতেও বোলাররা নিজেদের সর্বোচ্চ নিংড়ে দিলেন। সালমা খাতুন, সানজিদা আক্তার, নাহিদা আক্তারদের বোলিং কারিশমায় জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।

ম্যাচের শুরুতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ৪০ বলে ৪৮ রান করেন শামীমা সুলতানা। এরপর জ্যোতি খেলেন ৫৩ বলে সর্বোচ্চ ৬৭ রানের নান্দনিক এক ইনিংস। ব্যাট করতে সব উইকেট হারিয়ে ১২৯ রানে শেষ হয় আইরিশ নারীদের ইনিংস। বাংলাদেশের হয়ে সালমা খাতুন ১৯ রানে নেন সর্বোচ্চ ৩ উইকেট।

আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে

পরে বড় রান করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে আইরিশরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই গাবি লুইসকে (০) রানে ফেরান সানজিদা আক্তার মেঘলা। পরের ওভারে সালমার শিকারে পরিণত ওরলা প্রেনডারগেস্ট (২) রানে। এরপর ওপেনার এমি হান্টার ৩২ বলে ৩৩ রান করা হান্টারকে ফিরে যান রান আউটে।

৩০ বলে ২৮ রান করা ডেনলিকেও বেশিক্ষণ টিকতে দেননি সালমা। আইরিশদের এক প্রান্ত আগলে রেখেছেন কেবল এইমেয়ার রিচার্ডসন। তবে শেষ রক্ষা হয়নি। ১২৯ রানেই থামে তাদের ইনিংস। এতে দুইটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেলো ইমাম-মুয়াজ্জিনের

ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় অধিনায়ক বলেন, ‘খুবই আনন্দিত, দলের জয়ে অবদান রাখা অনেক বড় ব্যাপার। চেষ্টা থাকবে দলের হয়ে সবসময় নিজের রোলটা প্লে করার।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা