সংগৃহীত ছবি
সারাদেশ

বান্দরবানে চালু হলো ছাদখোলা বাস

জেলা প্রতিনিধি: বান্দরবানের প্রকৃতি প্রেমী পর্যটকদের সৌন্দর্য উপভোগ করার জন্য উন্নতমানের ছাদখোলা বাস চালু করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে এ বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস এর মালিক কাজল কান্তি দাশ। এই বাসে করে পর্যটকরাবেশ কয়েকটি পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবেন।

আরও পড়ুন: কারখানায় আগুন দিলো শ্রমিকরা

পর্যটকরা যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যমে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই বিষয়টির কথা চিন্তা করেই নিজ উদ্যোগে ছাদখোলা বাস চালু করেছেন বলে জানায় এর স্বত্বাধিকারী।

ব্যবসায়ী কাজল কান্তি দাশ জানান, বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণে আসেন পর্যটকরা। তারা যেন তাদের পরিবার পরিজন নিয়ে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এই জন্য ছাদখোলা বাসু চালু করা হয়েছে। তবে পর্যটকদের সুবিধার্থে আরও নতুন উদ্যোগ আগামীতেও নেব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা