সংগৃহীত ছবি
সারাদেশ

দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে আব্দু রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : ট্রাইব্যুনালে হেভিওয়েট ১৩ আসামি

রোববার (১৭ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে টেকনাফে উপজেলার নয়াবাজার এলাকায় এই এ ঘটনা।

নিহত যুবক টেকনাফ হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আব্দু ছালামের ছেলে।

আরও পড়ুন : সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে

নয়াপড়া এলাকার বাসিন্দা ইদ্রিস জানান, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে টানা ঘণ্টা গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে। পরে নিহতের স্বজনরা অপরপক্ষে ঘরে আগুন দেন। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। এখন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা অনেক আতঙ্কে আছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, টেকনাফ হোয়াইক্ষ্যং নয়াপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বভাবিক রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা