সংগৃহীত ছবি
সারাদেশ

ফের সড়ক অবরোধ করলেন শ্রমিকরা

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলা মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা ১ মাসের বকেয়া বেতনের দাবিতে ২য় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

রোববার (১৭ নভেম্বর) তারা এ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন: নাফ নদ থেকে অপহৃত জেলে, নিহত ১

গাজীপুর শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় মোট ৪১ হাজার কর্মী রয়েছে। তারমধ্যে আরএমজি কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই এই সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। শনিবার সকাল-সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন তারা। এরপর রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও ২য় দিনের মতো আজ সকাল ৯টা থেকে পুনঃরায় ঐ সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। এ সময় শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে শ্রমিকরা বলেন, বকেয়া বেতন প্রদানে আশ্বাস না পেলে তারা এই মহাসড়ক ছেড়ে যাবেন না।

এদিকে সড়ক অবরোধ করায় ঐ রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। এ সময় সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। অপরদিকে উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঢাকার সাথে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বেক্সিমকো কারখানার শ্রমিকরা তাদের অক্টোবর মাসের বেতনের দাবিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ করেছিলেন। এর পরে রোববার সকাল ৯টা থেকে আবার তারা একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কথা বলছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা