ভারতকে হারিয়ে প্রতিশোধ পাকিস্তানের
খেলা

ভারতকে হারিয়ে প্রতিশোধ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হারের পর শেষ চারের ম্যাচে এসে সেই হারের বদলা নিল বাবর আজমের দল। দুবাইয়ের মাঠে ভারতকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার পথে এগিয়ে গেল পাকিস্তান।

আরও পড়ুন: পৃথক ছুরি হামলায় নিহত ১০

ম্যাচের প্রথমে ভারত ব্যাট করে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাবরকে হারিয়ে বসে পাকিস্তান। তবে সাময়িক বিপর্যয় সামলে নেন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। এরপর ফখর ১৫ রান করে ফিরে গেলে রিজওয়ানকে সাথে নিয়ে মোহাম্মদ নেওয়াজ দ্রতু টর্নেডো এক ইনিংস খেলেন। ২০ বলে ৪২ রান করে নেওয়াজ ফিরে গেলে দায়িত্ব পড়ে রিজওয়ানের কাঁধে।

তবে ব্যক্তিগত ৭১ রান করে রিজওয়ান ফিরে গেলে জয়ের আশা ক্ষীণ হয় খানিকটা পাকিস্তানের জন্য। তবে সব শঙ্কাকে উড়িয়ে আসিফ আলি ও খুশদিল শাহর ছোট ক্যামিওতে ১ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

আরও পড়ুন: রাইস মি‌লের ছাদ ভে‌ঙে ৩ শ্রমি‌ক নিহত

এর আগে দিনের শুরুতে ভারত যেভাবে শুরু করেছিল তাদের ইনিংস, তাতে ২০০ রান তো বটেই, ২২০-২২৫ কেও মনে হচ্ছিল খুব সম্ভব। তবে এরপরই পাকিস্তান লাগাম টেনে ধরে। বিরাট কোহলি অবশ্য একপাশ আগলে রেখেছিলেন, তাতেই পাকিস্তানের বিপক্ষে মহারণের দ্বিতীয় কিস্তিতে ১৮১ রানের লড়াকু এক পুঁজি পেয়ে গেছে ভারত।

টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম প্রথমে ব্যাট করতে পাঠান ভারতকে। ব্যাটিংয়ে নেমে ভারত শুরুটা ভালোই করেছিল। ৫ ওভার শেষেই তুলে ফেলে ৫৪ রান। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে রোহিত শর্মাকে হারায় দলটি। তার বিদায়ের পর উইকেটে আসেন কোহলি। এসেই ফিরতে দেখলেন রাহুলকে। দুই ওভারে দুই উইকেট খুইয়ে খানিকটা চাপেই পড়ে যায় ভারত।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

এরপর সূর্যকুমার যাদবের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে সে চাপটা খানিকটা সামাল দেন কোহলি। তার বিদায়ের পর ঋষভ পান্তের সঙ্গে ৩৫ রানের আরেকটা ছোট্ট জুটি গড়েন কোহলি। দলীয় ১২৬ রানে ফেরেন পান্ত। এর একটু পরে হার্দিক পান্ডিয়াকেও ফিরে যেতে দেখেছেন কোহলি।

তবে এক পাশ আগলে রেখে তিনিই ভারতকে দেখিয়েছেন লড়াকু রানের দিশা। এরপর ১৮তম ওভারের শেষ বলে মোহাম্মদ হাসনাইনকে কাউ কর্নার দিয়ে ছক্কা মেরে পূরণ করেন ফিফটি।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

ওপাশে অবশ্য উইকেট যাচ্ছিল নিয়মিত বিরতিতেই। দীপক হুডাও ফেরেন ১৬ রান করে। শেষ ওভারে কোহলির ইনিংস শেষ হয় রানআউটের কাটায়। ফেরার আগে ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে রবি বিষ্ণোইয়ের দুই বলে দুই চারে করা ৮ রানের ক্যামিও ইনিংসে ১৮১ রানের পুঁজি পেয়ে যায় ভারত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা