ছবি: সংগৃহীত
খেলা

পাকিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত

সান নিউজ ডেস্ক : পাকিস্তানকে ১৮২ রানের লক্ষ্য ছুড়ে দিলো ভারত। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে ভারত।

ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রোহিত ও রাহুল। তারা দুজন ৫ ওভারেই ৫৪ রান তুলে ফেলেন। এরপর রোহিত ও রাহুল আউট হন ২৮টি করে রান করে। তবে ওয়ান ডাউনে নামা কোহলি ব্যাট করেন ১৯.৪ ওভার পর্যন্ত।

৪০ বলে তার করা ৬০ রানের ইনিংসে ভর করে ভারত ১৮১ রানের সংগ্রহ পায়। এছাড়া দীপক হুদা ১৬ ও ঋষভ পন্ত ১৪ রান করেন। বল হাতে পাকিস্তানের শাদাব খান ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।

স্কোর:
ভারত: ১৮১/৬ (২০ ওভার শেষে)।
ব্যাটিং: ভুবনেশ্বর ০* ও বিষ্ণোই ৮ *।
আউট: ৫৪/১ (রোহিত ২৭৮), ৬১/২ (রাহুল ২৮), ৯১/৩ (সূর্যকুমার ১২), ১২৬/৪ (পন্ত ১৪), ১৩১/৫ (পান্ডিয়া ০), ১৬৮/৬ (হুদা ১৬), ১৭৩/৭ (কোহলি ৬০)।
বোলিং: রউফ ১/৩৮, শাদাব ২/৩১, নাওয়াজ ১/২৫, হাসনাইন ১/৩৮, নাসিম ১/৪৫।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, ঋষভ পন্থ, দিপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণু, আরশদিপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, সাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।

প্রসঙ্গত, এশিয়া কাপের ১৫তম আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। টস জিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। টস হেরে ব্যাট করবে ভারত।

ডিউ ফ্যাক্টরকে কাজে লাগাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর। তারা আগের ম্যাচে হংকংকে ৩৮ রানে অলআউট করে পাওয়া দারুণ জয়ের মোমেন্টাম এই ম্যাচেও কাজে লাগাতে চায়।

পাকিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরিতে পড়া শাহনেওয়াজ ধানির পরিবর্তে একাদশে এসেছেন মোহাম্মদ হাসনাইন। অন্যদিকে ভারত দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। হার্দিক পান্ডিয়া একাদশে ফিরেছেন। তার সঙ্গে একাদশে এসেছেন দীপক হুদা ও রবি বিষ্ণোই। ইনজুরিতে পড়া রবীন্দ্র জাজেদার পাশাপাশি একাদশে নেই দিনেশ কার্তিক ও আবেশ খান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা