খেলা

হারের শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে টানা চার ম্যাচ হেরে নেদারল্যান্ডসের বিপক্ষেও হারের শঙ্কায় বাংলাদেশ। ২৩০ তাড়া করতে নেমে এখন পর্যন্ত ৩৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান তোলেছে বাংলাদেশ। উইকেটে আছেন মুস্তাফিজ ও তাসকিন।

আরও পড়ুন : ফিল্ডিংয়ে বাংলাদেশ

এর আগে ২৩০ তাড়া করতে নেমে নেমে শুরুতেই পথ হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে ছিলেন আরিয়ান দত্ত। এই স্পিনারের গুড লেন্থের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এডজ হয় লিটনের। লেগ স্লিপের দিকে খানিকটা সরে এসে সহজ ক্যাচ নিয়েছেন এডওয়ার্ডস। সাজঘরে ফেরার আগে ১২ বলে ৩ রান করেছেন লিটন।

পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার তানজিদ তামিম। তার আউটের ধরন ছিল আরো দৃষ্টিকটু। অফ স্টাম্পের বাইরে পরে লাফিয়ে উঠা বল টেনে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ৩ চারে তামিম করেছেন ১৫ রান।

আরও পড়ুন : টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে দল যখন ধুঁকছে তখন বিপদ আরো বাড়ান নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি। প্রথম স্লিপে খানিকটা ডানদিকে সরে দারুণ ক্যাচ নিয়েছেন ফন ভ্যাক। ৯ রান করে শান্ত ফেরায় দলীয় ফিফটির আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারালো বাংলাদেশ।

বিশ্বকাপের শুরু থেকেই অফফর্মে সাকিব আল হাসান। ফন ম্যাকারানের রাইজিং বলে ব্যাট চালিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫ রান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সাকিব ফেরার চার বল পরই ফিরলেন মেহেদি মিরাজও। বাকিদের আসা-যাওয়ার মধ্যে একও প্রান্তে সাবলীল ছিলেন মিরাজ। হাঁটছিলেন ফিফটির পথে। তবে বাস ডি লিডি থামালেন এই ব্যাটারকে। খানিকটা খাটো লেন্থের বলে কাট করতে গিয়ে মিরাজের ব্যাটের কানা ছুঁয়ে বল গেছে উইকেটকিপারের হাতে। সাজঘরে ফেরার আগে মিরাজের করেছেন ৪০ বলে ৩৫ রান।

এরপর মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন শেখ মেহেদি। কিন্তু সেটাও ভাঙলো রান আউটে। মাহেদি ফিরেছেন ৩৮ বলে ১৭ রান করে।

আরও পড়ুন : পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়

বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তিনিও ফিরলেন। ডি লিডিকে বড় শট খেলতে গিয়ে আরিয়ানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ২০ রান করে রিয়াদ ফেরায় বাংলাদেশের জয়ের সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা