আমাকে দেখে কি বুড়ো মনে হয়?
খেলা

আমাকে দেখে কি বুড়ো মনে হয়?

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বে খুবই গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের বিষয়টি। বিশেষ করে যেসব ক্রিকেটার তিন ফরম্যাটেই খেলে থাকেন, দলগুলো তাদেরকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর পথে হাঁটছে। অনেকে আবার কোনো এক ফরম্যাট নিজ থেকেই ছেড়ে দেন।

আরও পড়ুন : দেশের মানুষ বেহেস্তে আছে

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি খেলা থেকে বিশ্রাম বা বিরতির কোনো কারণ দেখেন না। বরং টানা নিয়মিত খেলে যাওয়ার দিকেই সময়ের অন্যতম সেরা ব্যাটারের বেশি মনোযোগ। এ বিষয়ে প্রশ্ন করা হলে মজা নিতেও ছাড়েননি এ তারকা ব্যাটার।

শুক্রবার (১২ আগস্ট) নেদারল্যান্ডসের উদ্দেশে পাকিস্তান দলের উড়াল দেওয়ার কথা। এর আগে দেশে সংবাদ সম্মেলনে বাবরের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় না, খেলার চাপ বেশি থাকায় ক্রিকেটাররা বিমর্ষ থাকে? আপনাদের কি যেকোনো দুই ফরম্যাট খেলা ভালো হয় না?’

আরও পড়ুন : ইউক্রেন নয়, যুদ্ধ ন্যাটোর বিরুদ্ধে

জবাবে পাক কাপ্তান বাবর বলেন, ‘এটি নির্ভর করে আপনার ফিটনেসের ওপর। আমার মনে হয় না, আমাদের কোনো দুই ফরম্যাটে আটকে যাওয়া উচিত।

আপনার কী মনে হয়? আমি কি বুড়ো হয়ে গেছি? আমাকে দেখে কি বুড়ো মনে হয়? (হাসি) যদি খেলার চাপ বাড়ে তাহলে আমরাও ফিটনেস লেভেলের উন্নতি করবো।’

আরও পড়ুন : ভাড়ার চার্ট না থাকলে জরিমানা

অবশ্য চলতি বছর পাকিস্তানের খেলার চাপ খুব একটা বেশি দেখা যায়নি। ২০২২ সালে তিন ফরম্যাট মিলে এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচ খেলেছে পাকিস্তান জাতীয় দল।

তবে নেদারল্যান্ডস সফর দিয়ে ব্যস্ততা শুরু হচ্ছে তাদের। এই সিরিজ থেকে জানুয়ারি পর্যন্ত টানা খেলার মধ্যে থাকবেন পাকিস্তান ক্রিকেট দল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা