নিষিদ্ধ হতে পারেন সাকিব
খেলা

নিষিদ্ধ হতে পারেন সাকিব!


সান নিউজ ডেস্ক: বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিব আল হাসানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপেও রাখা হবে না সাকিবকে।

আরও পড়ুন: সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছর জেল

বৃহস্পতিবার (১১ অগাস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে এমন হুঁশিয়ারি দেন পাপন।

দিন কয়েক আগে বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। ওই প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হন তিনি। এ নিয়ে ফেসবুকে নিজেই আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। যা মোটেই ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেটিং নিয়ে বিসিবির নিষেধাজ্ঞা আছে। বাংলাদেশের আইনেও বেটিং মানে বাজি খেলা নিষিদ্ধ। গুঞ্জন আছে, বেটউইনার নিউজের সঙ্গে প্রায় ১০ কোটি টাকায় চুক্তি করেছেন সাকিব।

আরও পড়ুন: কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫

সাকিবের চুক্তির পরপর আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানায় বিসিবি। সাকিবকে জানানো হয়, বেটউইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। যদিও এ নিয়ে নির্বিকার থাকেন সাকিব।

পরে পাপন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আগে সে জানাক, দেখি, তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

আরও পড়ুন: ফের আহত বিশাল কৃষ্ণ রেড্ডি

পাপন আরও বলেন, ‘বেটউইনারের সঙ্গে কোনোরকম সম্পৃক্ততা থাকা সম্ভব নয়। সম্পূর্ণভাবে বের হয়ে আসতে হবে। না হলে দলেই থাকবে না, অধিনায়কত্ব দূরে থাক। এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া।’

বিসিবি সভাপতির সঙ্গে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিসিবি পরিচালক মাহবুব আনাম ও এনায়েত হোসেন সিরাজ। এ ছাড়া প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা