হোয়াটওয়াশ এড়াল বাংলাদেশ
খেলা

হোয়াটওয়াশ এড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অবশেষে জয়ে ফিরল বাংলাদেশ। আগেই হাতছাড়া হয়ে গিয়েছিল সিরিজ। শেষ ওয়ানডেটি ছিল বাংলাদেশের জন্য কেবলই মান রক্ষার। এমন এক ম্যাচে এসে অবশেষে জ্বলে উঠলো বাংলাদেশ। জিম্বাবুয়েকে ১০৫ রানে হারিয়ে সান্ত্বনার জয় তুলে নিলো টাইগার বাহিনী।

আরও পড়ুন : গরিব মানুষের জন্য কাজ করছে সরকার

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫৬ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৩২.২ ওভারেই ১৫১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। স্বাগতিক দলের এই রানও হয়েছে শেষ উইকেট জুটির কল্যাণে। ৮৩ রানে ৯ উইকেট হারানোর পর এনগারাভা আর নিয়াচি যোগ করেন ৫৮ বলে ৬৮ রান।

শেষ ম্যাচে হাসলেও ভুলে যাওয়ার মতো এক সফর গেলো বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ১-২ ব্যবধানে হেরেছে, এর আগে টি-টোয়েন্টি সিরিজেও একই ব্যবধানে পরাজিত হয়েছিল সফরকারী দল।

আরও পড়ুন : বিশ্ববাজারে কমেছে শস্যের দাম

আগের দুই ওয়ানডেতে ৩০৩ আর ২৯০ রানের পুঁজি নিয়েও পারেনি বাংলাদেশ। এবার পুঁজি ছিল আরও কম, ২৫৬ রানের। তবে এবার আর হতাশ করেননি টাইগার বোলারররা।

বাংলাদেশের দেয়া লক্ষ্য টপকাতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। মাত্র ৩১ রানেই হারায় ৫ উইকেট। প্রথম ওভারে হাসান মাহমুদ ফেরান তাকুদজয়ানসে কাইতানোকে শূন্য রানে। পরের ওভারেই মেহেদী মিরাজ ফেরান আরেক ওপেনার তাদিওয়ানসে মারুমানিকে ১ রানে।

এদিন অভিষিক্ত এবাদত হোসেনের পেস ভেলকির কাছেই খেই হারায় স্বাগতিকরা। নিজের প্রথম ওভার করতে এসে দুই বলে তুলে নেন দুই উইকেট। ওভারের তৃতীয় বলে ১ রান করা ওয়েসলে মাধভেরেকে ফেরানোর পর বোল্ড করেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি পাওয়া সিকান্দার রাজাকে।

আরও পড়ুন: সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে

ম্যাচের মোড় এখানেই ঘুরে যায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ের সবচেয়ে বড় জুটি বাঁধেন ভিক্টোর নায়ুচি ও রিচার্ড নাগারভা। দশম জুটিতে দুজনে ৫৮ বলে তোলেন রেকর্ড ৬৮ রান। নায়ুচি ২৬ রান করে আউট হলেও নাগারভা অপরাজিত থাকেন ৩৪ ৯২৭) রানে। ৩২.২ ওভারে জিম্বাবুয়ে থামে ১৫১ রানে।

বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নেন মোস্তাফিজুর রহমান, ২টি করে নেন এবাদত হোসেন ও তাইজুল ইসলাম। ১ উইকেট করে নেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান।

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা