৪০০তম ম্যাচে জয় চায় বাংলাদেশ
খেলা

৪০০তম ম্যাচে জয় চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের মধ্যে দুইটিতে পরাজয়, ওয়ানডেতে দুই ম্যাচেই দুই হার। সবমিলিয়ে চলতি সফরে কোণঠাসা অবস্থায় রয়েছে সফরকারী টাইগাররা।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

বুধবার (১০ আগস্ট) এ সফরের শেষ ম্যাচ খেলতে নামবে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।

এদিকে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজের শিরোপা আগেই নিশ্চিত করেছে স্বাগতিকরা। তাই শেষ ম্যাচটি একপ্রকার নিয়মরক্ষারই হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশ দলের বিচারে এর মাহাত্ম্য আলাদা।

কারন, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে এটি টাইগারদের জন্য ৪০০তম ম্যাচ হতে চলেছে। এখন পর্যন্ত ৩৯৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে এশিয়ার অন্যতম প্রভাবশালী দল। যেখানে জয় ১৪৩ ম্যাচে আর পরাজয় ২৪৯টিতে, ফল আসেনি বাকি সাত ম্যাচে। তাই সিরিজের বিচারে নিয়মরক্ষার হলেও তামিম ইকবালদের জন্য মাইলফলক ছোঁয়ার ম্যাচ।

আরও পড়ুন : ইমরান খানের চিফ অফ স্টাফ আটক

বাংলাদেশ বিশ্বে দশম দেশ হিসেবে ৪০০ ওয়ানডে খেলতে চলেছে। সর্বোচ্চ ১০০৮টি ওয়ানডে খেলেছে ভারত। এছাড়া ৯০০'র বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া (৯৬৬) ও পাকিস্তান (৯৪২)। জয়ের বিচারে এগিয়ে অস্ট্রেলিয়া, তারা জিতেছে ৫৮৪ ম্যাচ। ভারতের জয়ে ৫২৬ ম্যাচে।

এদিকে আজকের ম্যাচটি হারলে ওয়ানডেতে এটি হবে বাংলাদেশের ২৫০তম পরাজয়। আর সেক্ষেত্রে এই ফরম্যাটে বাংলাদেশের সমান ১৪৩ জয় হয়ে যাবে জিম্বাবুয়ের। তারা এখন পর্যন্ত ৫৪৬ ম্যাচ খেলে ৩৮৪ পরাজয়ের বিপরীতে জয় পেয়েছে ১৪২টি ওয়ানডেতে।

আরও পড়ুন : সম্রাটের জামিন আবেদন খারিজ

প্রসঙ্গত, ২০০৪ সালে নিজেদের ১০০তম ওয়ানডেতে ভারতকে ১৫ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। পাঁচ বছর পর ২০০তম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ৩ উইকেটের ব্যবধানে।

২০১৫ সালের বিশ্বকাপে ৩০০তম ওয়ানডেতে ভারতের কাছে পরাজয় ছিল ১০৯ রানে। আজ ৪০০তম ম্যাচে কী হয় সেটিই দেখার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা