উরুগুয়ের মুখোমুখি আর্জেন্টিনা
খেলা

উরুগুয়ের মুখোমুখি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : মেয়েদের কোপা আমেরিকায় শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এবার তৃতীয় ম্যাচে নিজেদের অবস্থা জানান দেবে দলটি। বাংলাদেশ সময় শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বিয়ার মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে।

আরও পড়ুন: শপথ নিলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

গত রোববার (১০ জুলাই) আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা। সেই ম্যাচে ব্রাজিলের কাছে ৪-০ গোলে পরাজিত হয় দলটি। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ৪-০ গোলের বিশাল ব্যবধানে পেরুকে হারিয়েছে।

এবার আসরের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে দলটি।

আরও পড়ুন: আরও ২ জনের প্রাণহানি

এদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ফলে দলটি উঠে এসেছে গ্রুপের তৃতীয় স্থানে। সামনে আছে ব্রাজিল আর ভেনেজুয়েলা। নকআউটে জায়গা করে নিতে হলে শীর্ষ দুইয়ে থাকতেই হবে দলটিকে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা