খেলা

বাংলাদেশের সিরিজ জয়

সান নিউজ ডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা।

আরও পড়ুন: শিশুদের বিকাশে শিক্ষার পরিবেশ গুরুত্বপূর্ণ

বুধবার (১৩ জুলাই) গায়ানার প্রভিডেন্স পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সফরকারীদের সামনে ১০৯ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। এক উইকেট হারিয়ে ১৭৬ বল হাতে রেখে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের স্পিনে নিভ্রান্ত হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেনের স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় ক্যারিবীয়রা।

উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। তার বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার কাইল মায়ার্স (১৭)।

এরপর ক্যারিবীয় শিবিরে একেরপর এক আঘাত হানেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। তার স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ৬ রানের ব্যবধানেই ৩ উইকেট হারায় উইন্ডিজ।

নাসুমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শামারা ব্রুকস (৫)। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে চতুর্থ বলে ক্যারিবীয় ওপেনার শাই হোপকে সাজঘরে ফেরান তিনি। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৪ রানে লাইফ পাওয়া শাই হোপ (১৮)।

এরপর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরানকেও বোল্ড করে ফেরান নাসুম। তার বিদায়ে ১৭.৬ ওভারে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় উইন্ডিজ।

আরও পড়ুন: শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

এরপর ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। তার বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রোভম্যান পাওয়েল। ব্রান্ডন কিংকে বোল্ড করে ফেরেন মেহেদি হাসান মিরাজ। আকিল হোসেনকে রান আউট করেন মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।

৯ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা রোমারিও সেফার্ডকে বোল্ড করে ফেরান অফ স্পিনার মিরাজ। আলজারি জোসেফকে রানের খাতা খুলতেই দেননি তিনি। উইন্ডিজ শিবিরে শেষ পেরেকটিও মারেন মিরাজ। গুদাকেশ আউট হওয়ার মধ্য দিয়ে ১০৮ রানে অলআউট উইন্ডিজ।

বাংলাদেশ দলের হয়ে মেহেদি হাসান মিরাজ নেন ৪ উইকেট। ৩ করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ। একটি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১০৮/১০ (কেমো পল ২৫*, শাই হোপ ১৮, কাইল মায়ার্স ১৭; নাসুম আহমেদ ৩/১৯, মেহেদি মিরাজ ৪/২৯)

বাংলাদেশ: ২০.৪ ওভারে ১১২/১ (তামিম ইকবাল ৫০*, নাজমুল হোসেন শান্ত ২০, লিটন দাস ৩২*; গুদাকেশ মোতি ১/৩৯)

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা