খেলা

পাকিস্তানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দীর্ঘদিন ধরে ফিফার নিষেধাজ্ঞায় ছিল পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)।

আরও পড়ুন: জঙ্গিবাদ দমন দেশের ঈর্ষণীয় সাফল্য

বৃহস্পতিবার (৩০ জুন) আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে ফিফা।

ফিফা জানায়, ‘ফিফার নরমালাইজেশন কমিটি পিএফএফের পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে পাওয়ার পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে, পাকিস্তান ফুটবল ফেডারেশনে (পিএফএফ) তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং পরবর্তীতে ফিফার গঠিত কমিটিকে অবজ্ঞা করার কারণে গত এপ্রিলে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল দেশটি।

আরও পড়ুন: ‘এক দেশ দুই নীতি’ হংকংকে সুরক্ষা দিয়েছে

তবে পিএফএফের কোনো পক্ষ নরমালাইজেশন কমিটির কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে পাকিস্তান ফের নিষেধাজ্ঞার মুখে পড়বে বলেও সতর্ক করেছে ফিফা। নরমালাইজেশন কমিটির মেয়াদও আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে পিএফএফের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল আশফাক হুসেইন শাহকে। কিন্তু আশফাকের সেই কমিটিকে স্বীকৃতি দেয়নি ফিফা। পাশাপাশি হারুন মালিকের নেতৃত্বাধীন ফিফার নরমালাইজেশন কমিটির ওপরও দখলদারিত্ব প্রকাশের চেষ্টা করে। সে কারণে গত বছরের এপ্রিলে পাকিস্তান ফুটবল ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা জারি করে ফিফা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা