পদ্মা সেতু আমাদের অহংকার
খেলা

পদ্মা সেতু আমাদের অহংকার

স্পোর্টস ডেস্ক : ২৫ জুন (শনিবার) পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ দিনটি পুরো জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। এ মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব।

আরও পড়ুন : বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

অপরদিকে ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরত বাংলাদেশ জাতীয় দলও উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত কেক কেটে উৎসব আনন্দে মেতেছেন।

বিসিবিতেও পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের উচ্ছ্বাস, উল্লাসের ঢেউ আছড়ে পড়েছে। মিরপুরে হোম অফ ক্রিকেটকে এ উপলক্ষে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। লাল-সবুজ আলোকসজ্জায় রঙিন রুপ ধারণ করে শেরে বাংলা। মাঠের ভেতর সবুজ গালিচার ওপর সবুজ মঞ্চ করে কেক কাটা হয়।

আরও পড়ুন : বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা ও পুরো উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি জায়ান্ট স্ক্রিনে দেখানোও হয়।

আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর বিশাল কেক কাটা হয়। এছাড়া কোরআনখানি, মিলাদ মাহফিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়েছে। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণও করা হয়।

আরও পড়ুন : পদ্মা সেতুতে যানবাহন চলবে রোববার

জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও শেরে বাংলায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প থেকে সৌম্য সরকার, ইমরুল কায়েস, নাইম ইসলাম ও আল আমিন প্রমুখ ক্রিকেটারকেও দেখা গেল এ আনন্দযজ্ঞে।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, পরিচালক মাহবুব আনাম, ইসমাইল হায়দার মল্লিক, প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনসহ অন্য পরিচালকরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই পদ্মা সেতু হলো দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে বাঙালির বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্নপূরণ।’

আরও পড়ুন : অপমানের প্রতিশোধ নিয়েছি

‘এটাতে কোনো সন্দেহ নেই, পদ্মা সেতু না হলে কি হতো? বিশ্বব্যাংক বন্ধ করে দিল, সবাই এটা নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করল। থেমেও তো যেতে পারত। তাতে হতোটা কি? এমন কত প্রকল্পই তো হয় না। এটা আমাদের জাতির জন্য লজ্জার একটা বিষয় হতো।’

পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা ও অবদানের ভুয়সী প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, ‘এই স্বপ্ন বা এই গল্প রূপকথাকেও হার মানায়। এই গল্পের প্রতিটা পাতায় যে নাম লেখা আছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা। এই স্বাধীনতার স্বপ্নটা যেমন একমাত্র বঙ্গবন্ধুর পক্ষেই সম্ভব ছিল দেখা ও বাস্তবায়ন করা। পদ্মা সেতুও একমাত্র বঙ্গবন্ধু কন্যার পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে না। এটা দ্বিতীয় কেউ চিন্তাই করতেও পারে না।’

বিসিবি প্রধান এ সময় যোগ করে বলেন, ‘এটা আমাদের গৌরব, এটা আমাদের মর্যাদা, এটা আমাদের অহংকার।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা