স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে লিওনেল মেসি
খেলা

মাঠের বাইরেও তিনি অসাধারণ!

স্পোর্টস ডেস্ক : এবারের জন্মদিন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এবং তিন সন্তানকে নিয়ে ইবিজায় কাটাচ্ছেন লিওনেল মেসি। সেখানে বার্সেলোনার সাবেক সতীর্থ এবং কৈশোরের বন্ধু সেস ফ্যাব্রেগাস ও তার বান্ধবীও সঙ্গ দিচ্ছেন মেসিদের। সেখানেই সবাই মিলে পালন করছেন মেসির জন্মদিন।

আরও পড়ুন: পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

আর্জেন্টাইন ফুটবল জাদুকর মাঠে যেমন শান্ত, নম্র, ভদ্র; তেমনই মাঠের বাইরেও তিনি অসাধারণ এক মানুষ। বেশিরভাগ ফুটবল তারকাই যেখানে বহুগামী, লিওনেল মেসি সেখানে ব্যতিক্রম। সেই কৈশোরের প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করে সুখে ঘর-সংসার করছেন।

শুক্রবার (২৪ জুন) ৩৫ বছর পূর্ণ করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছুটি কাটানোর কিছু সুন্দর পারবারিক মুহূর্তের ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশনে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আন্তোনেলা রকুজ্জো।

আরও পড়ুন: বাংলাদেশর দ্বিতীয় টেস্ট

ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি পোস্ট করে ক্যাপশনে রোকুজ্জো লিখেছেন, ‘শুভ জন্মদিন, ভালোবাসা! (তোমাকে যতটা ভালোবাসি) এর বেশি ভালোবাসা যায় না।’

বিশ্বকাপের আগে ছুটি কাটানোর আর কোনো সুযোগ পাবেন না মেসি। তাই তো ক্লাব ফুটবলের মৌসুম শেষের পর জাতীয় দলের হয়ে ইতালি এবং এস্তোনিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলেই আর্জেন্টিনার উদ্দেশে উড়াল দিয়েছিলেন মেসি। সেখানে পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে স্ত্রী-সন্তাদের নিয়ে স্পেনের পর্যটন দ্বীপ ইবিজায় গিয়েছেন তিনি।

আরও পড়ুন: মৃত্যুশূন্য দিনে নতুন শনাক্ত ১৬৮৫

ছুটি কাটিয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দেবেন মেসি। পিএসজিতে তার প্রথম মৌসুমটি ঠিক ‘মেসিসুলভ’ ছিল না, তবে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির বিশ্বাস, আগামী মৌসুমে পিএসজির জার্সিতে সর্বকালের সেরা মেসিকে দেখা যাবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা