ছবি: সংগৃহীত
খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আহ্বান জানিয়েছে স্বাগতিকরা।

আরও পড়ুন: মাঠের বাইরেও তিনি অসাধারণ!

শুক্রবার (২৪ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ব্যাটিং বিপর্যয়ের কারণে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হারে সরফকারী বাংলাদেশ। সেন্ট লুসিয়ারের উইকেট বরাবরই বোলারদের সুযোগ দিয়ে থাকে। যার কারণে কঠিন চ্যালেঞ্জে টাইগার ব্যাটসম্যানরা।

দুই ইনিংসে বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় ব্যাট হাতে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু তাতেও সফরকারীরা হেরে যায়। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েন তারা।

আরও পড়ুন: রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

বিপর্যয় এড়াতে সাকিব আল হাসান বলেন, ‘আমাদের ফোকাস থাকবে প্রথম দুই ঘণ্টায়। সেটা আমরা ব্যাটিং করি বা বোলিং করি। তারপর থেকে আমাদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব।’

এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচ থেকে মোটে ১৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করছে বাংলাদেশ। আর ৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা