রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বাজিমাত
খেলা

রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বাজিমাত

স্পোর্টস ডেস্ক : সদ্য নেতৃত্ব ছেড়েছেন। নির্ভার হয়ে খেলতে নেমেই হাকালেন সেঞ্চুরি। জো রুটের সেঞ্চুরিতেই বাজিমাত। তার পথ ধরেই লর্ডস টেস্ট চতুর্থ দিনেই জিতে নিয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন : সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯

রোববার (৫ জুন) সফরকারী নিউজিল্যান্ডের দেওয়া ২৭৭ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলল স্বাগতিকরা। তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা।

অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ে যেন নতুন জন্মই হলো রুটের। লর্ডসে আরেকটি টেস্ট শতরান তুললেন। ২৬তম সেঞ্চুরিতে জেতালেন দলকে। এদিনই টেস্ট ক্যারিয়ারের ১০ হাজার রানের মাইলফলকও স্পর্শ করলেন সদ্য সাবেক অধিনায়ক।

দলকে জিতিয়ে ১৭০ বল খেলে ১২ চারে ১১৫ রানে অপরাজিত থাকেন রুট। তাকে সঙ্গ দিয়ে ৯২ বল খেলে ৩ চারে ৩২ রানে অপরাজিত বেন ফকস। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১২০ রান। অধিনায়ক বেন স্টোকসও বেশ লড়লেন। ৫ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করে ফেরেন স্টোকস।

আরও পড়ুন : বাজেট অধিবেশন শুরু

ইংল্যান্ডের টেস্টের চতুর্থ দিন জিততে দরকার ছিল মাত্র ৬১ রান। নিউজিল্যান্ডের জিততে চাই ৫ উইকেট। এ অবস্থায় লর্ডসের মেঘাচ্ছন্ন আকাশ ভয় ধরিয়ে দিয়েছিল ইংলিশ সমর্থকদের মনে।

কারণ দ্বিতীয় নতুন বল থেকে কিউইদের হাতে আসতো ১৫ ওভার পরই। এ অবস্থা ঝুঁকি নেন নি রুট ও ফোকস। ১৩.৫ ওভার খেলে ইংল্যান্ডকে নিয়ে যান জয়ের বন্দরে।

আরও পড়ুন : গ্যাসের চুলার দাম বাড়ল

জো রুট সেঞ্চুরি আর ক্যারিয়ারে ১০ হাজার রান পূর্ণ করার দিনে দলকেও জেতালেন। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সময়ের হিসাবে দ্রুততম সময়ে ১০ হাজার রান পূর্ণ করলেন রুট।

অভিষেকের পর ৯ বছর ১৭১ দিনে ধরা দিল এই অর্জন। অ্যালিস্টার কুক ১০ বছর ৮৭ দিনে পা রাখেন দশ হাজার রান ক্লাবে।

সংক্ষিপ্ত স্কোর :

আরও পড়ুন : পাকিস্তান আগুন নেভাতে পাঠাচ্ছে হেলিকপ্টার

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৩২/১০

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৪১/১০

নিউজিল্যান্ড ২য় ইনিংস: ২৮৫/১০

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৭৭) ৭৮.৫ ওভারে ২৭৯/৫ (রুট ১১৫*, ফোকস ৩২*; বোল্ট ১/৭৩, জেমিসন ৪/৭৯)

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা : জো রুট

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা