খেলা

সাকিবের ক্রিকেটীয় জ্ঞান ভালো

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারে সমানতালে এগিয়ে চলছেন সাকিব ও তামিম। একজন ব্যাট হাতে হয়েছেন দেশসেরা, আরেকজন ব্যাটে-বলে সমানতালে নিজেকে পরিণত করেছেন দেশের সেরা ক্রিকেটারে।

আরও পড়ুন: জার্মানির সঙ্গে ড্র করলো ইতালি

২০০৯ সালে সাকিব আল হাসান প্রথমবার যখন অধিনায়কত্ব লাভ করেছিলেন, তামিম ইকবাল ছিলেন তার সহ-অধিনায়ক। তাই কাছ থেকেই দেখেছেন সাকিবের অধিনায়কত্ব, একসঙ্গে খেলার সুবাদে সাকিবের ক্রিকেট জ্ঞান নিয়েও ভালো ধারণা রয়েছে তামিমের।

তামিমের মতে, বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব করা সহজ নয়। তাই সাকিবকে অনেক বেশি সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক।

রোববার (৫ জুন) সংবাদমাধ্যমে তামিম বলেন, ‘আমি ওর অধিনায়কত্বের দুবারই খেলেছি, ২০১১ ও মাঝখানে শেষবার যখন ছিল। তো এটা রকেট সায়েন্স না, আমরা সবাই জানি ওর খুব ভালো ক্রিকেটীয় জ্ঞান আছে। আমি নিশ্চিত টেস্ট দলের অধিনায়কত্ব করা সহজ না। এই একটা সংস্করণে আমাদের ফলটা খুব বেশি আমাদের পক্ষে আসে না।’

আরও পড়ুন: বাজেট অধিবেশন শুরু

তিনি আরও বলেন, ‘আমি যখন অধিনায়ক হয়েছি আমি বলেছি যে অনেক সময় দিতে হবে। একই কথা সাকিবের জন্যও প্রযোজ্য। তারও লম্বা সময় দরকার। এটা এমন একটি সংস্করণ যেখানে আমরা খুব শক্তিশালী না। ওর নেতৃত্ব দারুণ। আমাদের সবার সহযোগিতা ইনশাআল্লাহ থাকলে ২-৩ বছরের মধ্যে দারুণ একটি টেস্ট দল হবে।’

বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজে। এরপর জিম্বাবুয়ে সফর। সেখানে যেমন সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। তামিম অবশ্য এটা নিয়ে ভাবছেন না।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা