খেলা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফুটবলার

স্পোর্টস ডেস্ক: জনপ্রিয় ফুটবল তারকা এমারসন রয়াল। টটেনহাম হটস্পারের এই তারকা ছুটি কাটাতে ফিরে যান নিজ দেশ ব্রাজিলে। সাও পাওলোয় নাইটক্লাব থেকে রাত তিনটায় বের হন এমারসন। এসময় ২৯টি গুলি ছোড়া হয়েছে তাকে কেন্দ্র করে। কিন্তু ভালো আছেন তিনি। কারণ সৌভাগ্যক্রমে একটি গুলিও তার শরীরে লাগেনি।

আরও পড়ুন: ডেনমার্কের কাছে হারলো বিশ্বচ্যাম্পিয়ন

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে শুক্রবার (৩ জুন) ভোরে এই ঘটনা ঘটে।

ব্রাজিল মিলিটারি পুলিশ জানিয়েছে, নাইট ক্লাব থেকে বের হওয়ার পর এক পুলিশ কর্মকর্তা অটোগ্রাফ নিতে যান। অটোগ্রাফ নিয়ে প্রিয় খেলোয়াড়কে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন সেই পুলিশ কর্মকর্তা। ডিউটিতে না থাকায় সেই পুলিশ ইউনিফর্ম পরা ছিলেন না।

এ সময় অস্ত্র হাতে এক ছিনতাইকারী এগিয়ে আসে। অস্ত্র দেখিয়ে এমারসনের পথ রোধ করে সে টাকা দাবি করে। এ সময় সেই পুলিশ কর্মকর্তা নিজের অস্ত্র বের করে গুলি করেন। পালিয়ে যাবার সময় পেছনে গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে সেই ছিনতাইকারী।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ঘটনার পর থেকে অনেকটাই বাকরূদ্ধ এমারসন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’-তে এমারসন এ নিয়ে শুধু বলেছেন, ‘খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমি একটু বিশ্রাম নেব এবং পরে এ ব্যাপারে ভাবব।’

সুস্থ আছেন জানাতে নিজের ইনস্টাগ্রামে এমারসন লিখেছেন, শিগগিরই এ বিষয়ে ভক্তদের সব বলব। সেই পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: গম রপ্তানিতে সমস্যা নেই

গ্লোবো এস্পোর্তেকে তিনি বলেন, ‘আমরা হইহুল্লোড় করে বের হওয়ার পথে ঘটনাটা ঘটে। একদম ভয়ংকর সিনেমার মতো ঘটনাটা। আর কারও বেলায় যেন এমন অভিজ্ঞতা না হয়। পুলিশ কর্মকর্তা এমারসনকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় বুঝতে পারেন অস্ত্র হাতে লোকটি ছিনতাইকারী। পুলিশ কর্মকর্তা গুলি চালান। সবকিছু খুব দ্রুত ঘটেছে। সম্ভবত ২০টির বেশি গুলির শব্দ শুনি। ওরা (ছিনতাইকারীর দল) পাঁচ-ছয়জন ছিল। এপাশ-ওপাশ দিয়ে দৌড়ে পালিয়েছে। গুলিটা কোত্থেকে হচ্ছিল বুঝতে পারেনি।’

চলতি মৌসুমে টটেনহ্যামের হয়ে ৪১ ম্যাচ খেলে একটি গোল করেছেন ব্রাজিলের উঠতি এই তারকা। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭ ম্যাচ খেলেছেন এমারসন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা