ধ্বংসস্তপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি
খেলা
ঢাকা টেস্ট

ধ্বংসস্তুপে লিটন-মুশির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অন্যতম লড়াকু ব্যাটার মুশফিকুর রহিম সমালোচকদের জবাব ব্যাটের মাধ্যমে দারুণভাইবেই দিচ্ছেন। দেশের মাটিতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে ফের নিজের জাত চেনালেন দেশসেরা মুশি।

আরও পড়ুন : পি কে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

সোমবার ( ২৩ মে ) শুরু হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে যখন বাংলাদেশ ধ্বংসস্তপে পরিণত হয়েছে, ঠিক তখন-ই লিটন দাসকে নিয়ে ঘুরে দাঁড়ান এবং দারুণ এক সেঞ্চুরি করে দেশকে ভালোভাবেই ম্যাচে রেখেছেন মুশফিক। তার আগে অবশ্য লিটনও দারুণ সেঞ্চুরি পান।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে দিয়েছিলেন ধৈর্যের পরীক্ষা। ২৮২ বলে করেছিলেন ১০৫ রান। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন চট্টগ্রাম টেস্টে। ঢাকা টেস্টে এসে ফের পেলেন শত রানের ইনিংস।

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে যখন ২৪ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ, তখনই লিটন দাসকে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যান। লিটন দাসের সেঞ্চুরির পর ২১৮ বলে ১১ চারে মুশফিকও পূর্ণ করেছেন সেঞ্চুরি।

আরও পড়ুন : কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

মুশফিক-লিটন ৬৩ বছরের রেকর্ড জুটিও ভেঙেছেন। ১৯৫৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি ম্যাচে ২৫ রানের আগে ৫ উইকেট হারানোর পর ওয়ালিস ম্যাথিউস ও সুজাউদ্দিনের করা ৮৬ রানের জুটির পর ৬৩ বছর পর সেই জুটি টপকে গেছেন মুশফিক-লিটন।

বাংলাদেশ এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে । ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মাহমুদুল হাসান (০) জয়ের উইকেট হারায় বাংলাদেশ। এরপর তামিম ইকবালও সাজঘরে ফেরেন শূন্য রানে।

আরও পড়ুন : রেমিট্যান্সের পালে হাওয়া

দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক মুমিনুল হক বিদায় নেন ৯ রান করে। নাজমুল হোসেন শান্ত ৮ রানে ফেরেন বোল্ড হয়ে। সাকিব আল হাসান ব্যাটে বলই লাগাতে পারেননি, শূন্য রানে ফিরতে হয় সাজঘরে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬৫ রান। লিটন দাস ১২৮ ও মুশফিক ১১২ রানে আছেন অপরাজিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা