উইকেট বিলিয়ে দিয়েছেন টাইগার ব্যাটাররা (ছবি: সংগৃহীত)
খেলা

লঙ্কান ঘূর্ণিজালে দিশেহারা টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে সোমবার (২৩ মে) মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ম্যাচের শুরুতেই কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে গেলেন মাহমুদুল হাসান জয়। প্রথম ওভারের দ্বিতীয় বলে পেছনে গিয়ে খেলতে চান জয়, তবে পা আটকে থাকে ক্রিজেই। তার ব্যাট ও প্যাডের মাঝে দিয়ে বল চলে যায় স্টাম্পে।

পরের ওভারেই উইকেট বিলিয়ে দিয়েছেন আরেক ওপেনার তামিম ইকবাল। আসিথা ফার্নান্দোর চতুর্থ বলে লেগে খেলতে গিয়ে প্রবীন জয়বিক্রমার তালুবন্দি হন তামিম। জয়ের মতো শূন্য রানে বিদায় নেন দেশসেরা এই ওপেনারও।

শূন্য রানে তামিম বিদায় নেওয়ার পর ব্যাট করতে মাঠে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক মুমিনুল হকও। আসিথার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ৯ রানে বিদায় নেন তিনি।

ম্যাচের সপ্তম ওভারে এসে জয়ের মতো বোল্ড হয়ে ফিরে যান নাজমুল হোসাইন শান্তও। রাজিথার দ্বিতীয় শিকার হয়ে ৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

ব্যাট করতে নামা সাকিব আল হাসান প্রথম বলেই হন এলবিডব্লিউর শিকার। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি। ডাক মেরে সাঝঘরে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমদ।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, ওসাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, নিরোশান ডিকভেলা, আসিথা ফার্নান্দো, প্রবিন জয়বিক্রমা ও কাসুন রাজিথা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা