চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব (ছবি: সংগৃহীত)
খেলা

মাঠে সাকিব

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলছেন কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ফিটনেস পরীক্ষায় উতরে গেলেই তিনি খেলতে পারবেন চট্টগ্রাম টেস্টে। এর আগেই মাঠে অনুশীলন করতে নেমেছেন এই অলরাউন্ডার।

শনিবার (১৪ মে) সকাল ১০ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান সাকিব।

সেখানে গিয়ে প্রথমে উইকেট দেখেন। তারপর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা বলেন। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স এবং হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলাপ করেন তিনি। এরপরই ব্যাটিং অনুশীলন শুরু করেন তিনি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এদিকে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ১৫ মে চট্টগ্রামে শুরু হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা