মোহাম্মদ রিজওয়ান
খেলা

পুজারা-কোহলিরা আমাদের ভাই

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেছেন, চেতেশ্বর পুজারা বা বিরাট কোহলিরা তার কাছে ভাইয়ের মতোই। শুধু তাই নয়, ‘পুরো ক্রিকেট সম্প্রদায়টা একটি পরিবারের মতো। কিন্তু আপনি পাকিস্তানের হয়ে এবং আপনার ভাই অস্ট্রেলিয়ার হয়ে খেললে, তখন অবশ্যই আপনাকে নিজ দেশের জন্য নিজের ভাইকে আউট করার চেষ্টা করতে হবে। তবে এই লড়াই শুধু মাঠেই হয়।’

আরও পড়ুন: কাল দলে যোগ দেবেন সাকিব

ক্রিকউইকডটনেটকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কাউন্টি অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

কোহলি-পুজারাদের নিজেদের পরিবারের অংশ জানিয়ে তিনি আরও বলেন, ‘এর বাইরে আমরা সবার একটি পরিবার। আমি যদি বলি ‘আমাদের বিরাট কোহলি’, তাহলে মোটেও ভুল হবে না। একইভাবে আমাদের পুজারা, আমাদের স্মিথ বা আমাদেরই রুট। কারণ আমরা সবাই একটি পরিবার।’

এসময় পুজারার ব্যাটিংয়ের প্রশংসা করে রিজওয়ান বলেন, ‘আমার জীবনে দেখা সর্বোচ্চ মনোযোগ ও ফোকাস থাকা ব্যাটার হলেন ইউনিস (খান) ভাই। এরপর আমার কাছে দুইয়ে ছিলেন ফাওয়াদ আলম। তবে এখন পুজারা দুই নম্বরে, ফাওয়াদ আলম তিনে।’

আরও পড়ুন: কয়েক দিনের মধ্যে সংকট কেটে যাবে: বাণিজ্যমন্ত্রী

‘ইংল্যান্ডে যাওয়ার পর পুজারার সঙ্গে আমার অনেক কথা হয়েছে, কয়েকবার বাইরেও গিয়েছি। সে আমাকে বলেছে বলের কাছাকাছি গিয়ে খেলতে। এটা সবার জানা যে সাদা বলের ক্রিকেটে সিম-সুইং কম করে তাই দূর থেকে খেলা যায় এবং রানের জন্য খেলা যায়।’

চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলছেন ভারতের তারকা ব্যাটার চেতেশ্বর পুজারা ও পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তানের ভাতৃত্বের অন্যতম নিদর্শন হিসেবে সকলের বাহবা কুড়িয়েছে এ জুটি।

এর মধ্যে গত মাসে ডারহামের বিপক্ষে ১৫৪ রানের জুটিও গড়েছেন পুজারা-রিজওয়ান। টেস্ট ক্রিকেটের পরীক্ষিত ব্যাটার পুজারার কাছ থেকে অনেক কিছুই শিখেছেন রিজওয়ান। যা অকপটে স্বীকার করেছেন সময়ের অন্যতম সেরা এই উইকেটরক্ষক ব্যাটার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা