আর্জেন্টিনা-ব্রাজিল (ছবি: সংগৃহীত)
খেলা

আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ বাতিল

ক্রীড়া ডেস্ক: ফুটবলপ্রেমীদের মন খারাপ করে বাতিল হয়ে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ। আগামী ১১ জুন অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হওয়ার কথা ছিল এ ম্যাচ।

বুধবার ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া সমন্বয়ক জুনিনহো পালিস্তা বিষয়টি নিশ্চিত করে জানান, মেলবোর্নের প্রীতি ম্যাচটি হবে না। আগামীতে হবে কিনা, তার নিশ্চয়তাও তিনি দিতে পারেননি।

এদিকে এমন সিদ্ধান্তে অবশ্য লাভই হচ্ছে আর্জেন্টিনার। কারণ ম্যাচটি খেলতে ১১ জুন অস্ট্রেলিয়া যাওয়া অনেকটা অসম্ভবই ছিল স্কালোনির শিষ্যদের। কারণ আগামী ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো জয়ী ইতালির মুখোমুখি হবে আলবিসেলেস্তেরো। সেই ম্যাচ খেলার ৫ দিন পরই ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে মেসিদের।

সে হিসেবে মাত্র চারদিন পরই ব্রাজিলের মুখোমুখি হতে হচ্ছে আর্জেন্টিনাকে। তাও আবার উড়ে যেতে হবে সুদূর অস্ট্রেলিয়ায়। ভ্রমণের ধকলসহ বিশ্রামের তেমন একটা সুযোগই থাকছে না মেসিদের।

তাই ম্যাচটি খেলা নিয়ে এক রকম অস্বস্তিতেই ছিল আর্জেন্টিনা। এবার তাদের সেই অস্বস্তি দূর করে দিল ব্রাজিল।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফলে নিজেদের খেলোয়াড়দেরও বিশ্রামের কথা ভেবে ম্যাচটি বাতিল করে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

তথ্যসূত্র: দ্য স্পোর্টিং নিউজ

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা